Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ভোলায় ঘুর্ণিঝড়ে ঘরের নিচে চাপা পড়ে গৃহবধূ নিহত, আহত ২৫
জাতীয় বরিশাল

ভোলায় ঘুর্ণিঝড়ে ঘরের নিচে চাপা পড়ে গৃহবধূ নিহত, আহত ২৫

By Hasan MajorMay 9, 2019Updated:May 9, 20192 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: ভোলার উপর দিয়ে শুক্রবার রাতে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ‘ফণির’ তাণ্ডবে প্রায় ২ শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় ঘরের নিচে চাপা পড়ে রানী বেগম (৫০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এছাড়া জেলায় জুড়ে অন্তত আরও ২৫ জন আহত হয়েছেন। খবর ইউএনবি’র।

জেলার মধ্যে সদরের দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তেঁতুলিয়া নদীর তীরের এই গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত রানী বেগমের স্বামী শামসুল হক জানান, রাতে ঘরের মধ্যে তিনি, স্ত্রী, ছেলে ও নাতিসহ ৬ জন অবস্থান করছিলেন। রাত ৩ টার দিকে ঝড় শুরু হয়। ভোর ৪ টার দিকে হঠাৎ করে তেঁতুলিযা নদী থেকে আলোর মতো ঘুনি বাতাস আসে। প্রায় এক মিনিট স্থায়ী এই বাতাসে তার ঘর ভেঙে পড়ে। পরিবারের অন্যান্য সদস্যরা রক্ষা পেলেও স্ত্রী রানি বেগমকে ঘরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন।

এই ইউনিয়নের বটতলাসহ বিভিন্ন স্থানে বাড়িঘর, গাছপালা বিধ্বস্ত হয়েছে। এমনকি বিদ্যুতের খুটি উপড়ে পড়েছে। এ ছাড়া দৌলতখানের মদনপুর, মনপুরার কলাতলির চর, হাজির হাট, দাসের হাট, চরফ্যাসনের দুর্গম চরাঞ্চল, তজুমদ্দিন উপজেলাসহ বিভিন্ন এলাকায় মসজিদসহ শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

চরফ্যাসন উপজেলার সাগর মোহনার ইউনিয়ন ঢাল চরের চেয়ারম্যান আবদুস সালাম জানান, তার এলাকায় অন্তত অর্ধশতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। প্রায় আড়াই হাজার গাছ উপড়ে পড়েছে। জোয়ারের পানিতে ৪২ পুকুরের মাছে ভেসে গেছে। এতে অন্তত অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।

বিধ্বস্ত জনপদ পরিদর্শন করে ভোলা পুলিশ সুপার মো. মোকতার হোসেন জানান, যেসব পরিবার আশ্রয় কেন্দ্রে যায়নি তাদের মধ্যে একটি পরিবারে এক নারী নিহত হয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে। এদিকে দুপুরে কোড়ালিয়া গ্রামে ক্ষত্রিগ্রস্ত পরিবারের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরন করা হয়।

 

ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান ইফতেখারুল আলম স্বপন জানান, তার ইউনিয়নের প্রায় দেড় শত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। প্রথমিকভাবে নিহতে পরিবারকে তিনি ১০ হাজার টাকা দিয়েছেন। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারকে পরবর্তীতে সহায়তা করা হবে বলে জানান।

ভোলা জেলা প্রশাসক ঘটনাস্থল পরির্দশন করে সাংবাদিকদের জানান, তালিকা করে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারকে পূর্বের চাইতে ভালো করে দেওয়া হবে। এছাড়া নিহত পরিবারকে তাৎক্ষনিক নগদ ২৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ২৫ অভিযান আহত গৃহবধূ ঘরের ঘুর্ণিঝড়ে চাপা চিকিৎসা দুর্যোগ নিচে নিহত পড়ে? পূর্বাভাস বরিশাল ভোলায় সংবাদ
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahmudul Hasan, widely known as Hasan Major, serves as Editor-in-Chief of Zoom Bangla. With 15 years of experience in journalism, he directs the newsroom’s editorial strategy and content standards. His expertise spans political, national, and international reporting. Under his leadership, Zoom Bangla delivers accurate, balanced, and in-depth news coverage that reflects both breaking developments and analytical insight.

Related Posts
ইসি মাছউদ

শেরপুর-৩ আসনে ১২ ফেব্রুয়ারির আগে নতুন তফসিল দেওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

February 4, 2026
ইসি

নির্বাচন ঘিরে যে সতর্কবার্তা ইসির

February 4, 2026
ম্যাজিস্ট্রেট নিয়োগ

সারাদেশে নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

February 4, 2026
Latest News
ইসি মাছউদ

শেরপুর-৩ আসনে ১২ ফেব্রুয়ারির আগে নতুন তফসিল দেওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

ইসি

নির্বাচন ঘিরে যে সতর্কবার্তা ইসির

ম্যাজিস্ট্রেট নিয়োগ

সারাদেশে নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

রায়পুরায়

রায়পুরায় গুলিতে নিহত সপ্তম শ্রেণির ছাত্র

এমভিএনও সিম

চালু হয়েছে দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম

শীত

শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

ইসির নতুন সতর্কবার্তা

কর্মকর্তাদের জন্য ইসির নতুন সতর্কবার্তা

বিশ্ব ক্যানসার দিবস

আজ বিশ্ব ক্যানসার দিবস

শীত

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

নির্বাচন স্থগিত

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.