
Advertisement
রবিবার (৯ মে) র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘সম্প্রতি সময়ে মাওয়ায় স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়। এতে সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর র্যাব অভিযান শুরু করে মামলার এজহারনামীয় আসামি স্পিডবোট মালিক চান মিয়া ওরফে চান্দুকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে আজ বিকেলে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



