Advertisement
জুমবাংলা ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী দেশ ও জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। আজ রোববার (১৭ নভেম্বর) মওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

মওলানা ভাসানীর আদর্শ নতুন প্রজন্মকে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করবে এমন প্রত্যাশা করে মো. সাহাবুদ্দিন বলেন, ‘মওলানা আব্দুল হামিদ খান ভাসানী সবসময় ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। দেশ ও জনগণের প্রতি গভীর ভালোবাসাই তাঁকে জননেতায় পরিণত করেছে।’ তিনি বলেন, ‘মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ভারতীয় উপমহাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। ১৯১৯ সালে ব্রিটিশবিরোধী অসহযোগ ও খেলাফত আন্দোলনে যোগদানের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা হয়।’

রাষ্ট্রপতি বলেন, মওলানা ভাসানী রাজনীতি করেছেন সমাজের খেটে খাওয়া মেহনতি মানুষ, কৃষক-শ্রমিক ও সাধারণ জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। ঔপনিবেশিক শাসকগোষ্ঠীর অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে জনগণকে একতাবদ্ধ করতে তিনি অনন্য ভূমিকা পালন করেন। তিনি বলেন, ৫২’র ভাষা আন্দোলনে পুলিশের গুলিতে ছাত্র নিহতের ঘটনার প্রতিবাদ করে মওলানা ভাসানী কারাবরণ করেন। আমাদের স্বাধীনতা সংগ্রামেও তাঁর রয়েছে অবিস্মরণীয় অবদান। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশ ও জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন।

বাণীতে রাষ্ট্রপতি মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

মজলুম জননেতা মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী আজ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.