
এ ঘটনায় আরো অর্ধাশাধিক মানুষ আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিট এবং আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রবিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস এলাকার এ বি স্ফোরণের ঘটনা ঘটে। চারতলা ভবনের নিচে শর্মা হাউজের জেনারেটর বি স্ফোরণে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের ১৪০ জন কর্মকর্তা সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে।
রমনা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ফয়সালুর রহমান বলেন, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে বি স্ফোরণের কথা প্রাথমিকভাবে ধারণা করা হলেও ঠিক কোথায় থেকে বি স্ফোরণ ঘটলো তা তাৎক্ষণিভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে বি স্ফোরণ ভবনটির নিচতলার ভেতরেই ঘটেছে। আহত ও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



