জুমবাংলা ডেস্ক: ঢাকা এবং রংপুরে নামাজে জানাযা শেষে মঙ্গলবার ঢাকার সামরিক কবরস্থানে দাফন করা হবে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে।
Advertisement
জাতীয় পার্টি চেয়ারম্যানের একান্ত সচিব মেজর (অব.) খালেদ জানিয়েছেন, ‘রবিবার (১৪ জুলাই) বাদ জোহর ঢাকা সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে প্রথম জানাযা অনুষ্ঠিত হবে। সোমবার (১৫ জুলাই) সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয়, সকাল সাড়ে ১১টায় কাকরাইল জাতীয় পার্টির অফিসের সামনে তৃতীয় এবং বাদ আছর বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে। রাতে হিমঘরে তার মরদেহ রাখা হবে। এরপর মঙ্গলবার (১৬ জুলাই) হেলিকপ্টারযোগে এরশাদের মরদেহ নেওয়া হবে রংপুরে। রংপুরে জানাযা শেষে ঢাকায় এনে এরশাদকে সামরিক কবরস্থানে দাফন করা হবে।’
রবিবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
সাবেক এই রাষ্ট্রপতি এরশাদের জন্ম ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি ভারতের দিনহাটায়।
১৯৮১ সালে ৩০ মে, জিয়াউর রহমান নিহত হওয়ার পর রাজনীতিতে আসেন এরশাদ। ১৯৮২ সালে ২৪ মার্চ রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের নির্বাচিত সরকারকে হটিয়ে রাষ্ট্রক্ষমতায় আসেন এরশাদ। ১৯৮৩ সালের ১১ ডিসেম্বর নাগাদ তিনি প্রধান সামরিক প্রশাসক হিসেবে দেশ শাসন শুরু করেন।
১৯৮৬ সালে তিনি জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন এবং দলের মনোনয়ন নিয়ে ১৯৮৬ সালে পাঁচ বছরের জন্য দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
তবে প্রবল গণআন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ক্ষমতা ছাড়তে বাধ্য হন এ সামরিক শাসক। এরপর জেলও খাটতে হয় তাকে।
Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.