
তিনি নিচে পড়ে যাওয়ার সময় পাশে থাকা কর্মীরা তাকে রক্ষা করেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে দলের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়ার সময় এ ঘটনা ঘটে।
রাজশাহী সিটি করপোরেশনের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য একনেকের সভায় প্রায় তিন হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয় সরকার। এ জন্য মেয়র হিসেবে লিটনকে সংবর্ধনা দেয়ার আয়োজন করে রাজশাহী মহানগর আওয়ামী লীগ।
নগরীর সাহেববাজার বড়মসজিদের সামনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা যখন ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে মঞ্চে ওঠেন, তখন মঞ্চটি ভেঙে যায়। এ সময় লিটন পড়ে যেতে লাগলে দলীয় নেতাকর্মীরা তাকে ধরে রক্ষা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



