Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা মধুমতি নদীতে ‘বঙ্গবন্ধু ১৭তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা’ অনুষ্ঠিত
খেলাধুলা জাতীয়

মধুমতি নদীতে ‘বঙ্গবন্ধু ১৭তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা’ অনুষ্ঠিত

By Hasan MajorNov 28, 2020, 5:43 PM Asia/Dhaka3 Mins Read
ছবি: আইএসপিআর
Advertisement

জুমবাংলা ডেস্ক:  জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের মধুমতি নদীতে ‘বঙ্গবন্ধু ১৭তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২০’ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের উদ্যোগে ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় দিনব্যাপী আজ (২৮ নভেম্বর) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চূড়ান্ত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলের নির্বাচিত ১৪ জন সাঁতারু অংশগ্রহণ করে। এদের মধ্যে বিভিন্ন বয়সের ৭ জন পুরুষ সাঁতারু এবং ৭ জন মহিলা সাঁতারু রয়েছেন। চূড়ান্তভাবে নির্বাচিত ৭ জন পুরুষ সাঁতারু জেলার মধুমতি নদীর কংশুর থেকে হরিদাসপুর ব্রীজ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী হতে ফয়সাল আহমেদ ১ ঘন্টা ১ মিনিট ২৪ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান ও জুয়েল আহম্মেদ ১ ঘন্টা ৩ মিনিট ২৭ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করে এবং বাংলাদেশ নৌবাহিনী হতে মোঃ কাজল মিয়া ১ ঘন্টা ৪ মিনিট ৭ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করে।

অন্যদিকে, চূড়ান্তভাবে নির্বাচিত ৭ জন মহিলা সাঁতারু জেলার মধুমতি নদীর উলপুর ব্রীজ থেকে হরিদাসপুর ব্রীজ পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী হতে নাঈমা আক্তার ৪৬ মিনিট ৯ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অধিকার করে, বাংলাদেশ নৌবাহিনী হতে জুলি আক্তার ৪৭ মিনিট ৪৮ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করে এবং বাংলাদেশ সেনাবাহিনী হতে সবুরা খাতুন ৪৮ মিনিট ২ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করে।

ছবি: আইএসপিআর

প্রধান অতিথি তাঁর ভাষণে বলেন, ‘প্রান্তিক পর্যায়ে আমাদের অনেক প্রতিভা লুকিয়ে আছে। নদীমাতৃক এই বাংলাদেশে মানুষ ছোটবেলা থেকেই এক একজন সাঁতারু। সুপ্ত প্রতিভাগুলোকে খুঁজে বের করতেই আমাদের এ উদ্যোগ। অনেক দেশে যেখানে নদী ও সুইমিং পুলে সাঁতার শিখেই যদি আন্তর্জাতিক পর্যায়ে সেরা হতে পারে আমরা কেন পারবো না। তিনি আশা করেন, এমন কিছু উদ্যোগের মাধ্যমে আমরা নতুন নতুন সাঁতারু খুঁজে পাবো, যারা আগামী দিনে বড় তারকা হয়ে যেতে পারে।’

দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান সাঁতারুদের খুঁজে বের করা এবং মেধা বিকাশের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতা শেষে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর এবং বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফসহ সকলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

পরে জেলার শেখ মনি অডিটোরিয়ামে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান, গোলাম মোহাম্মদ আলমগীর এবং গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক, এম বি সাইফ।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে জাতীয় সুইমিং ফেডারেশনের কর্মকর্তা, বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ, জাতীয় পর্যায়ের বিপুল সংখ্যক সাঁতারু ও সাধারণ দর্শক উপস্থিত ছিলেন। সূত্র: আইএসপিআর 

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
বৃষ্টির বার্তা

দুপুরের মধ্যে রাজধানীতে বৃষ্টির বার্তা

May 23, 2026, 10:17 AM Asia/Dhaka
বিচারের মুখোমুখি

দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান শেখ হাসিনা

May 23, 2026, 9:54 AM Asia/Dhaka
ঈদুল আজহার ছুটি

আজ থেকেই প্রাথমিক বিদ্যালয়ে টানা ১৫ দিনের ছুটি

May 23, 2026, 9:50 AM Asia/Dhaka
Latest News
বৃষ্টির বার্তা

দুপুরের মধ্যে রাজধানীতে বৃষ্টির বার্তা

বিচারের মুখোমুখি

দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান শেখ হাসিনা

ঈদুল আজহার ছুটি

আজ থেকেই প্রাথমিক বিদ্যালয়ে টানা ১৫ দিনের ছুটি

হত্যার অভিযোগ

মা’দ’কা’সক্ত ছেলের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলেন মা-বাবা, জেল থেকে বের হয়ে বাবাকে খু’ন

বাবা হলেন

ফের বাবা হলেন আশরাফুল

সরাসরি চুক্তি

সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব

জরুরি নির্দেশনা

ভূমি মালিকদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

জ্বালানি

১ লাখ টন জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘এমটি ফসিল’

তারেক

আজ ময়মনসিংহের ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিদ্যুৎ

রক্ষণাবেক্ষণ কাজের কারণে যেসব এলাকায় ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp