Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মধুর এক সমস্যায় পুলিশের নতুন মহাপরিদর্শক!
জাতীয়

মধুর এক সমস্যায় পুলিশের নতুন মহাপরিদর্শক!

By iNews DeskJune 9, 20203 Mins Read

মধুর এক সমস্যায় পুলিশের নতুন মহাপরিদর্শক!

Advertisement
মধুর সমস্যায় পড়েছেন বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক। বেনজীর আহমেদকে সভাপতি হিসেবে চাইছে ক্রীড়াঙ্গনের দুটি ফেডারেশন। র‌্যাবের মহাপরিচালক হওয়ার পর থেকে তিনি দাবা ফেডারেশনের সভাপতি, এখন পুলিশের মহাপরিদর্শক হলেও তাঁর উষ্ণ আলিঙ্গন ছাড়তে চায় না দেশের দাবা। ওদিকে কাবাডি ফেডারেশন নেমেছে অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে। দীর্ঘকালীন প্রথা মেনে পুলিশের মহাপরিদর্শককে কাবাডির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ার অনুরোধ জানিয়েছে তারা।

জুনের ১৪ তারিখ শেষ হচ্ছে বাংলাদেশ দাবা ফেডারেশনের নির্বাহী কমিটির মেয়াদ। কয়েক মাস আগে থেকে নির্বাচনের প্রক্রিয়া শুরু করলেও করোনাকালে সরকারের যাবতীয় বিধি-নিষেধে আটকে গেছে নির্বাচন। আর কদিন বাদেই এই কমিটি মেয়াদোত্তীর্ণ হয়ে যাবে। তাই এ মাসের শুরুতে নতুন অ্যাডহক কমিটির প্রস্তাব দিয়ে দাবা ফেডারেশনের সভাপতি বেনজীর আহমেদ এক চিঠি পাঠিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবরে। নিজের স্বাক্ষরিত চিঠিতে তিনি লিখেছেন, ‘পরিস্থিতি স্বাভাবিক ও নির্বাচন অনুষ্ঠানের অনুকূল হলে দাবা ফেডারেশন নির্বাচন অনুষ্ঠানের কার্যক্রম গ্রহণ করবে। বর্তমান পরিস্থিতিতে ১৫ জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় বলে পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত দাবা ফেডারেশনের প্রস্তাবিত কার্যনির্বাহী কমিটির অনুমোদন প্রয়োজন।’ প্রস্তাবিত ২৫ সদস্যের এই অ্যাডহক কমিটিতে উল্লেখযোগ্য পরিবর্তন হলো আবুল খায়ের গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ চৌধুরীর সহসভাপতি হিসেবে অন্তর্ভুক্তি। মেয়াদোত্তীর্ণ কমিটির পর এই অ্যাডহক কমিটিকে অনুমোদন দিতে অনুরোধ করেছেন দাবার সভাপতি।

দাবার এই চিঠির পরপরই জেগে ওঠে কাবাডি ফেডারেশনও। বিদায়ি পুলিশ মহাপরিদর্শক পদে জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত বেনজীর আহমেদকে পেতে চাইছে তারা ফেডারেশন সভাপতি হিসেবে। এ জন্য তারা জাতীয় ক্রীড়া পরিষদের কাছে চিঠি পাঠিয়ে অনুরোধও করেছে। ‘দু-এক দিন আগে আমার কাছে একটা চিঠি এসেছে। কাবাডি ফেডারেশনের সভাপতি রাষ্ট্রদূত হয়ে গেছেন। তাই শূন্য পদে তারা বর্তমান আইজিপিকে সভাপতি করার অনুরোধ করেছে। কয়েকটি ক্রীড়া ফেডারেশন বাদে বাকিদের সভাপতি মনোনীত করে সরকার’, বলেছেন ক্রীড়া পরিষদ সচিব মাসুদ করিম। কাবাডিতে মরহুম হাবিবুর রহমান মোল্লার পর থেকেই শুরু হয় পুলিশের মহাপরিদর্শকের সভাপতি হওয়ার ধারা। গত দুই দশকে এটা প্রথা হয়ে দাঁড়ালেও ক্রীড়া পরিষদ সচিব বলছেন, ‘এটা কোনো আইন নয় যে, কাউকে নির্দিষ্ট কোনো ফেডারেশনের সভাপতি করতেই হবে।’

এদিকে দাবা ফেডারেশনও তাদের সভাপতিকে ছাড়তে চায় না। ফেডারেশন সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম মনে করেন, ‘র‌্যাবে থাকাকালীন বেনজীর সাহেবকে আমরা পেয়েছি, এখন উনি আইজিপি হয়েছেন। উনার নেতৃত্বে দাবা একটা জায়গায় পৌঁছেছে, তাই তাঁকে আমরা হারাতে চাই না। তিনি থাকলে খেলাটা আন্তর্জাতিক অঙ্গনে একটা ভালো জায়গায় পৌঁছে যাবে বলে আমাদের বিশ্বাস। তা ছাড়া তিনি দক্ষিণ এশীয় দাবা কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হয়েছেন। দাবায় তাঁর খুব আগ্রহ আছে।’ এটা ঠিক, দাবার গত বছরের আয়োজন ছিল বিশেষ উল্লেখযোগ্য। এক বছরে তিনটি আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টের মধ্যে ছিল এশিয়ান সিটিজি দাবা ও সার্ক দাবা চ্যাম্পিয়নশিপ। কিন্তু কাবাডি ফেডারেশন যে তাঁকে পাওয়ার দাবি তুলেছে! শাহাবুদ্দিন শামীমের জবাব, ‘পুলিশের মহাপরিদর্শকের কাবাডির সভাপতি হওয়াটা লিখিত কোনো আইন নয়। তবে আমরা মনে করি, দাবার উন্নয়নের জন্য আইজিপিকে খুব দরকার। দাবাকে আরো ওপরে নিয়ে যেতে হলে তাঁকে লাগবে। এই কথাগুলো আমি ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়কে বুঝিয়েছি।’

কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক এ এস এম মান্নান বলেছেন, ‘সাধারণত আইজিপি মহোদয়ই আমাদের ফেডারেশনের সভাপতি হন। তিনি যেহেতু একটা ফেডারেশনে আছেন মন্ত্রণালয় চাইলে এখন দুটি ফেডারেশনের দায়িত্ব দিতে পারেন তাঁকে।’ তবে দেশে কখনো দুটি ক্রীড়া ফেডারেশন এক সভাপতির অধীনে ছিল না। ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও এই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন, ‘দুটি ফেডারেশনের সভাপতি একজন, এটা কখনো হয়নি। উনি (পুলিশ মহাপরিদর্শক) দাবা ফেডারেশনের সভাপতি হিসেবে আছেন অনেক দিন ধরে। আবার কাবাডিতেও আইজিপির সভাপতি হওয়ার সংস্কৃতি আছে। এ ক্ষেত্রে উনার সঙ্গে কথা বলেই আমি সিদ্ধান্ত নেব। তিনি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পদে আছেন, তাঁর পছন্দ-অপছন্দেরও একটি ব্যাপার আছে।’

তত দিন পর্যন্ত সভাপতি নিয়ে একজনকে পাওয়া নিয়ে দুই ফেডারেশনের অভূতপূর্ব টানাটানি চলবে!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
Nahid

শেখ হাসিনা ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য : নাহিদ

July 11, 2026
Rain

ভারী বৃষ্টি নিয়ে দুসংবাদ দিলো আবহাওয়া অফিস

July 11, 2026
Vuya

ভুয়া জাল সনদ, রোল-রেজিস্ট্রেশন ও নাম অনলাইনে মিলিয়ে দিতেন তিনি

July 11, 2026

Latest News

Nahid

শেখ হাসিনা ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য : নাহিদ

Rain

ভারী বৃষ্টি নিয়ে দুসংবাদ দিলো আবহাওয়া অফিস

Vuya

ভুয়া জাল সনদ, রোল-রেজিস্ট্রেশন ও নাম অনলাইনে মিলিয়ে দিতেন তিনি

Storm

সন্ধ্যার মধ্যে ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

Logo

১২-২০ গ্রেডের চাকরিজীবীদের বড় সুখবর দিল সরকার

পরিবেশমন্ত্রী

উন্নয়ন হবে প্রকৃতির সঙ্গে সহাবস্থানে: পরিবেশমন্ত্রী

ইউনিলিভার

মাঠ পর্যায়ের অভিজ্ঞতাকে গুরুত্ব দিচ্ছে ইউনিলিভার

Rain

ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

মানুষের কষ্টে ঘরে বসে থাকেননি ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

বৃষ্টির শঙ্কা

রাতের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়, অতিভারি বৃষ্টির শঙ্কা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa