Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার মধ্যরাত থেকে শিথিল হচ্ছে লকডাউন, গণপরিবহন চলবে যেভাবে
জাতীয় ট্র্যাভেল স্লাইডার

মধ্যরাত থেকে শিথিল হচ্ছে লকডাউন, গণপরিবহন চলবে যেভাবে

By Hasan Majorজুলাই 14, 20212 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: ঈদ উদযাপনের জন্য চলমান কঠোর বিধিনিষেধ বা লকডাউন বুধবার মধ্যরাত থেকে শিথিল করা হয়েছে।

সরকার বলছে,২২শে জুলাই মানে ঈদের পরদিন পর্যন্ত শিথিল থাকবে চলাচলে বিধিনিষেধ।

লকডাউন শিথিল হবার ঘোষণায় ইতিমধ্যে বাস-লঞ্চ-ট্রেন চলাচলের তোড়জোড় শুরু হয়েছে। দুইদিন পরই শুরু হচ্ছে গরুর হাট, যার প্রস্তুতিও শুরু হয়ে গেছে।

দূরপাল্লার বাস চলবে যেভাবে

বুধবার রাত ১২টার পর থেকে চলাচলে বিধিনিষেধ শিথিল হবে বলে অনেক পরিবহন মালিক প্রস্তুতি নিয়েছেন, মধ্যরাত থেকেই বাস চালানোর। সেজন্য মহাখালী, গাবতলী, সায়দাবাদসহ দূরপাল্লার বাস ছাড়ে এমন টার্মিনালগুলোতে লকডাউনের মধ্যেই টিকেট বিক্রি, বাস ধোয়ামোছার কাজ শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন বাস মালিকেরা।

সড়ক পরিবহন মালিক সমিতির নেতা খন্দকার এনায়েতুল্লাহ বলেছেন, অনেক মালিক বুধবার রাত থেকেই বাস চালাবেন, কেউ ১৫ই জুলাই সকাল থেকে বাস চালু করবেন।

তবে সংক্রমণ নিয়ন্ত্রণে অর্ধেক আসন খালি রেখে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহন মালিক সমিতি।

কিন্তু যাত্রাকালে স্বাস্থ্যবিধি মানে মাস্ক পড়া, ছয়ফুট দূরত্ব রাখার বিষয়টি মেনে চলা হচ্ছে কি না, তা মনিটরের কী ব্যবস্থা?

জবাবে মি. এনায়েতুল্লাহ স্বীকার বলছেন, এমন কোন মেকানিজম দূরপাল্লার গাড়িতে করা সম্ভব নয়।

”টার্মিনাল থেকে যাত্রী তুলে দেয়ার পর যদি মাঝপথে যাত্রী উঠে বা অনিয়ম করে তাহলে, তাহলে হাইওয়ে পুলিশের বিভিন্ন পয়েন্ট আছে তারা দেখবে।”

সেক্ষেত্রে সড়ক পরিবহন মালিক সমিতির নজরদারি করার কোন পরিকল্পনা আছে কী?

তিনি বলেন, “আমাদের নজরদারি আমরা টার্মিনাল থেকে করব, আর দুয়েকটা পয়েন্টে আমরা নজরদারি করব। তার বাইরে তো পারবো না।”

তবে, নজরদারি বড় কোম্পানির ক্ষেত্রে যতটা সম্ভব, দূরপাল্লায় যাতায়াত করে এমন ছোট কোম্পানিগুলোর ক্ষেত্রে সেটা প্রায়শই সম্ভব হয় না, কারণ তাদের লোকবলও কম থাকে।

‘নৌপরিবহনে স্বাস্থ্যবিধি মানা যাবে না’

বৃহস্পতিবার দুপুর থেকে চলবে নৌপরিবহনও। ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে প্রতি বছর ঈদের সময়ে যাত্রীদের ঠাসাঠাসি ভিড় থাকে।

বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে, লঞ্চে ওঠার জন্য হুড়োহুড়ি ঠেকাতে টার্মিনালের পন্টুন ও গ্যাঙওয়ের সংখ্যা বাড়ানো হয়েছে।

নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন স্বাস্থ্যবিধি না মানলে যাত্রী এবং লঞ্চ মালিক উভয়ের জরিমানা করা হবে।

তবে ঈদের সময় ঘরে ফেরা মানুষের স্বাস্থ্যবিধি মেনে লঞ্চে চলাচল অসম্ভব একটি ব্যাপার বলে মনে করেন ঢাকা-বরিশাল ও মাদারীপুর রুটে চলাচলকারী এমভি পারাবত লঞ্চের মালিক শহীদ ভুঁইয়া।

তিনি বলছেন, স্বাস্থ্যবিধি মেনে যদি যাত্রী চলে তাহলে মানা হবে, না হলে তাদের পক্ষে সেটা মানানো সম্ভব না।

”ঈদের সময়, লোকে স্বাস্থ্যবিধি মানবে না, আমরাও তাদের মানাতে পারবো না। ঈদের সময় না হলে একটা কথা ছিলো।

মি. ভুঁইয়া বলছেন, “এখন যদি লোকে লঞ্চে না ওঠে, আমাদের কিছু করার নাই। কিন্তু লোক উঠলে আমি তাদের পরিবহন করবো।”-বিবিসি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
ঝড়-বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে ১২ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

জুন 10, 2026
ঋণ

বাংলাদেশকে ৩১ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান

জুন 10, 2026
দৃষ্টিহীনদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী

‘আর্থিক সংকটে চিকিৎসা হতো না’: সেনাবাহিনীর কল্যাণে দৃষ্টি ফিরে পেয়ে আবেগাপ্লুত উপকারভোগীরা

জুন 9, 2026
Latest News
ঝড়-বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে ১২ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

ঋণ

বাংলাদেশকে ৩১ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান

দৃষ্টিহীনদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী

‘আর্থিক সংকটে চিকিৎসা হতো না’: সেনাবাহিনীর কল্যাণে দৃষ্টি ফিরে পেয়ে আবেগাপ্লুত উপকারভোগীরা

বৃষ্টি ও তাপপ্রবাহ

বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর

বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর

ফুটবলার ঋতুপর্ণা

ফুটবলার ঋতুপর্ণার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

বজ্রবৃষ্টি

দেশের ১০ জেলায় রাতের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা

শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র

শরিয়াহভিত্তিক বিনিয়োগে আসছে সঞ্চয়পত্র

জমি

সরকারি খাস জমি দখলমুক্ত, অবৈধ তিন স্থাপনা উচ্ছেদ

পে-স্কেল

পে-স্কেল নিয়ে বড় সুখবর

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa