Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মন্ত্রিসভায় করোনার ছোবল
জাতীয়

মন্ত্রিসভায় করোনার ছোবল

By Saiful IslamNovember 25, 20202 Mins Read

মন্ত্রিসভায় করোনার ছোবল

Advertisement
জুমবাংলা ডেস্ক : মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্যসহ এ পর্যন্ত প্রায় ১৫ জন জনপ্রতিনিধি করোনায় আক্রান্ত হয়েছেন। সর্বশেষ পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের কোভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছে। কোনও উপসর্গ না থাকায় বাড়িতেই আইসোলেশনে আছেন পররাষ্ট্রমন্ত্রী। বাতিল করা হয়েছে নাইজারে ওআইসির সম্মেলনে যোগদান।

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭তম সম্মেলনে যোগদানের জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন করোনার পরীক্ষা করান। বুধবার রাতে দেওয়া পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। করোনার কোনও উপসর্গ না থাকায় বর্তমানে বাড়িতেই আইসোলেশনে আছেন মন্ত্রী। বাতিল করা হয়েছে তার নাইজার সফর। তিনি চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন এবং সুস্থ আছেন বলে জানানো হয়েছে।

একই দিনে নাইজার সফর উপলক্ষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের করোনা পরীক্ষা করা হলে তারও পজিটিভ আসে। তিনিও চিকিৎসকের পরামর্শ মেনে বাসায় আইসোলেশনে আছেন।

এদিকে এ মাসের শুরুর দিকে মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনের আগে সংসদ সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের করোনা ভাইরাস পরীক্ষার আওতায় আনা হয়। দুদিনের পরীক্ষায় প্রায় ১৩ জন সংসদ সদস্যের করোনা পজিটিভ ধরা পড়ে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এর মধ্যে দুজন মন্ত্রী, দুজন প্রতিমন্ত্রী ও একজন উপমন্ত্রী রয়েছেন। এর মধ্যে প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, পাবনা তিন আসনের এমপি মকবুল হোসেন, ঢাকা ১৩ আসনের সাদেক খান, কিশোরগঞ্জ ৩ আসনের মুজিবুল হক চুন্নু, বাগেরহাট ১ আসনের শেখ হেলালউদ্দিন, লালমনিরহাট ১ আসনের মোতাহার হোসেন ও বাগেরহাট ৩ আসনের হাবিবুর নাহার এর নাম জানা গেছে।

এ ছাড়া ঢাকা ১০ আসনের শফিউল ইসলাম মহিউদ্দিন, পাবনা ৪ আসনের নুরুজ্জামান বিশ্বাস, নওগাঁ ২ আসনের শহিদুজ্জামান সরকার আক্রান্ত হয়েছেন।

এর আগে গত জুনে বাজেট অধিবেশনে ১৭ জন সংসদ সদস্য ও ১০৫ জন কর্মকর্তা কর্মচারী করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Fatima-Tasneem-Juma

জাবেরের পর এবার পদ ছাড়লেন জুমা

July 8, 2026
Sangsad

গ্রামে বিদ্যুৎ সংকট আমাদের বিব্রত করে : সংসদে বিএনপির এমপি

July 8, 2026
সায়েদাবাদ টার্মিনাল

সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন

July 8, 2026

Latest News

Fatima-Tasneem-Juma

জাবেরের পর এবার পদ ছাড়লেন জুমা

Sangsad

গ্রামে বিদ্যুৎ সংকট আমাদের বিব্রত করে : সংসদে বিএনপির এমপি

সায়েদাবাদ টার্মিনাল

সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন

বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা

ctg-flood

ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, পরিদর্শনে প্রতিমন্ত্রী

world-bank

বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান

Sajek

সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন

PM

প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেলে যাচ্ছেন শনিবার, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

বিনামূল্যে শাটল সার্ভিস

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের জন্য বিনামূল্যে শাটল সার্ভিস চালু

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa