বাগেরহাটের রামপালে বেলাই ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত বর-কনেসহ ১৪ জনের মরদেহ এরই মধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মরদেহ হস্তান্তর

Advertisement

গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত গভীর রাতে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চারজন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে ১০ জনের মরদেহ হস্তান্তর করা হয়।

এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শুধু সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ। বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে প্রশাসনও এতে সম্মতি দেয়।

মরদেহ হস্তান্তরের সময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে নৌবাহিনীর সদস্যরা উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ ও স্বজনদের সহযোগিতা করেন।

ট্রাম্পের কাছে জিম্মি হয়ে আছে ইউরোপীয় ইউনিয়ন: স্পেনের উপপ্রধানমন্ত্রী

রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.