জুমবাংলা ডেস্ক : দেশে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু। ফলে অন্যান্য সবার মতো অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালও বিষয়টি নিয়ে বেশ সতর্ক। এ অবস্থায় একটি অনুষ্ঠানে গিয়ে মশার কামড়ের ভয়ে হঠাৎ বক্তব্য ভুলে যান অর্থমন্ত্রী। বক্তব্য শেষ করার পর ভুলে যাওয়া সেই কথা মনে পড়ে তার।

মশার ভয়ে বক্তব্য ভুলে গেলেন অর্থমন্ত্রী, পরে চাইলেন ক্ষমা

এসময় ক্ষমা চেয়ে সেই বক্তব্য আবার দেন।

গতকাল মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে ইএফডি মেশিনের (ইএফডিএমএস) উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

অনুষ্ঠানের মঞ্চে অর্থমন্ত্রীর পেছনে দাঁড়িয়েছিলেন সাদা ইউনিফর্ম পরা এক ব্যক্তি। তার হাতে ছিল মশা মারার ব্যাট। মন্ত্রী তার আশপাশে কোনো মশা আসছে কি না, সে দিকে সতর্ক দৃষ্টি রাখছিলেন। কোনো মশা দেখলে সঙ্গে সঙ্গে সেটি মেরে ফেলেন। এভাবে অনুষ্ঠান চলার সময় বেশ কয়েকটি মশা মারতেও দেখা গেছে তাকে।

একপর্যায়ে অনুষ্ঠানের সভাপতি হিসেবে বক্তব্য শেষ করেন অর্থমন্ত্রী। পরে অন্যান্য অতিথির বক্তব্য শেষে মন্ত্রী আবার মাইক অন করেন।

এসময় তিনি বলেন, ‘বিনয়ের সঙ্গে বলছি, বক্তব্য শেষ করার আগে আমার একটি লাইন বলার কথা ছিল বা বিশেষ কথা বলার ছিল। কিন্তু আমি মশার জন্য ওদিকে দৃষ্টি দিতে গিয়ে সেটা ভুলে গেছি। আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। ’

এরপর তিনি সাধারণ মানুষের কাছ থেকে ভ্যাট আদায় করতে গিয়ে যেন কারও ওপর অতিরিক্ত চাপ না পড়ে সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান। রাজস্ব আহরণ কীভাবে করতে হবে তার উদাহরণ দিতে গিয়ে ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের একটি গল্প বলেন মন্ত্রী।

এর আগে ২০১৯ সালে অর্থমন্ত্রী মারাত্মকভাবে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের দুদিন আগে ডেঙ্গু নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.