
সোমবার (৩ মে) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করে ওই এলাকার বাসিন্দা মো. আতিকুল্লাহ জানান, আমরা সবাই নামাজ শেষ করে বাসায় চলে যাচ্ছিলাম। এমন সময় মুয়াজ্জিন মাইকে ঘোষণা দেন, মসজিদে এক ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে আছেন।
পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে, শরাফত আলী মুরাদপুর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ডেনগোয়াছড়া গ্রামের বাসিন্দা জেদু মিয়ার ছেলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



