
বুধবার (৬ মে) পাঠানো এ বিবৃতিতে চরমোনাই পীর বলেন, যে মুহূর্তে দেশব্যাপী করোনা মহামারি আকার ধারণ করেছে এবং ক্রমেই তা মারাত্মক রূপ নিচ্ছে, এমতাবস্থায় মুসল্লিদেরকে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে মসজিদে যেতে হবে। তিনি আরো বলেন, বাসা থেকে ওজু করে মসজিদে যেতে হবে এবং ফরজ নামাজ ও তারাবিহ পড়ে বাসায় ফিরে যেতে হবে। স্বাভাবিকের চেয়ে একটু ফাঁকা ফাঁকা হয়ে কাতারবন্দি হতে হবে। অসুস্থ ব্যক্তি, বেশি বয়স্ক ও নাবালেগ বাচ্চারা মসজিদে যাবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



