Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার মস্কোয় তালেবান নেতৃত্ব, রাশিয়া ও চীনসহ দশ দেশের সঙ্গে বৈঠক
আন্তর্জাতিক স্লাইডার

মস্কোয় তালেবান নেতৃত্ব, রাশিয়া ও চীনসহ দশ দেশের সঙ্গে বৈঠক

By Hasan Majorঅক্টোবর 21, 20212 Mins Read

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতা দখলের পর মস্কোয় সবচেয়ে বড় বৈঠকে যোগ দিয়েছে তালেবান নেতৃত্ব। রাশিয়া ছাড়াও চীন এবং পাকিস্তান ওই বৈঠকে অংশ নিয়েছে।

মধ্য এশিয়ায় ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করেছে রাশিয়া। সেখানে আহ্বান জানানো হয়েছিল তালেবান নেতৃত্বকে। বুধবার সেই বৈঠকে তালেবান নেতৃত্বের সঙ্গে ক্রেমলিনের দীর্ঘ আলোচনা হয়েছে। রাশিয়া জানিয়েছে, বিবিধ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে তালেবানের সঙ্গে। তবে এখনই তালেবানকে তারা স্বীকৃতি দিচ্ছে না। ওই বিষয়টি আলোচনাসূচিতেও রাখা হয়নি।

রাশিয়ার সঙ্গে বৈঠকের পর ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে তালেবানও।

মস্কোয় তালেবান প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তালেবান প্রশাসনের ডেপুটি প্রধানমন্ত্রী আবদুল সালাম হানাফি। বুধবার তার সঙ্গে বৈঠক হয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সারজেই লাভরভের। তালেবান নেতৃত্বের কাছে একটি কথা স্পষ্ট করে দিয়েছে রাশিয়া। আফগানিস্তানে ইসলামিক স্টেটের জঙ্গিদের উত্থান নিয়ে তারা চিন্তিত। তথ্য-সহ ইলামিক স্টেটের কার্যকলাপ নিয়ে তালেবান নেতৃত্বের উপর রীতিমতো চাপ তৈরি করেছে রাশিয়া।

দিনকয়েক আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, আফগানিস্তানের জমি ব্যবহার করছে আইএস জঙ্গিরা। আফগানিস্তান থেকে তারা পুরনো সোভিয়েতের একাধিক দেশে ছড়িয়ে পড়ার পরিকল্পনা করেছে। রাশিয়াতেও তারা ঢোকার চেষ্টা করছে।

এদিনের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সব মিলিয়ে দুই হাজার আইএস জঙ্গি আফগানিস্তানে জড়ো হয়েছে। শরণার্থীর ছদ্মবেশে তারা মধ্য এশিয়ায় ছড়িয়ে পড়ার চেষ্টা চালাচ্ছে। রাশিয়ার দাবি, তালেবানকেই এর মোকাবিলা করতে হবে। আইএস জঙ্গিরা যাতে আফগানিস্তানে জায়গা না পায়, তার ব্যবস্থা করতে হবে।

এর পাশাপাশি তালেবানের সঙ্গে মানবিক বিষয়, অধিকারের বিষয় নিয়েও কথা হয়েছে বলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। তালেবান যাতে এই বিষয়গুলিকে গুরুত্ব দেয়, তা নিয়ে কথা হয়েছে দুইপক্ষের।

বৈঠক শেষে তালেবান মুখপাত্র জানিয়েছেন, ফলপ্রসূ আলোচনা হয়েছে। তাদের বিশ্বাস, এই আলোচনা আরো অনেক দূর এগোবে। তবে রাশিয়া যে এখনো তাদের স্বীকৃতি দেয়নি, তা নিয়ে তালেবান মুখপাত্র কোনো আলোচনা করেননি।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তালেবান নেতৃত্ব কথা রাখেনি বলেই তাদের স্বীকৃতি দেওয়া হয়নি। তালেবান পুরোপুরি ক্ষমতা দখলের আগেই রাশিয়া জানিয়ে দিয়েছিল, গোটা আফগানিস্তানের প্রতিনিধি নিয়ে তালেবানকে সরকার গঠন করতে হবে। কিন্তু বাস্তবে তা হয়নি। সে কারণেই রাশিয়া তাদের স্বীকৃতি দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। ভবিষ্যতে তালেবান সকলকে নিয়ে সরকার গড়লে কী হবে, তা নিয়ে অবশ্য তিনি মন্তব্য করতে চাননি।

তবে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক রেখে রাশিয়া যে মধ্য এশিয়ায় প্রভাব বিস্তার করতে চাইছে, তা পরিষ্কার। সে কারণেই সব দেশ বন্ধ করলেও রাশিয়া কখনোই কাবুলের দূতাবাস বন্ধ করেনি। চীন এবং পাকিস্তানও তা বন্ধ করেনি। মস্কোর বৈঠকে তাদের ভূমিকাও গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে।

(রয়টার্স, এএফপি, ডয়চে ভেলে)

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
modi-meloni

‘আমরাই সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

জুন 17, 2026
সৌদি আরব ও পর্তুগাল

পর্তুগালের সঙ্গে ভিসা মওকুফ চুক্তি সৌদি আরবের

জুন 17, 2026
PM

‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

জুন 17, 2026
Latest News
modi-meloni

‘আমরাই সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

সৌদি আরব ও পর্তুগাল

পর্তুগালের সঙ্গে ভিসা মওকুফ চুক্তি সৌদি আরবের

PM

‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

Cat

ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি করা ৪০০ বিড়াল উদ্ধার

প্রধানমন্ত্রী

কৃষি ও কৃষকদের নিয়ে সরকারের পদক্ষেপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী

Kadim

দুই ভাইয়ের এক স্ত্রী! জোরপূর্বক বিবাহ ও নির্যাতন

অভিবাসী

একদিনে ৭১০ অভিবাসীর আগমন, ইংলিশ চ্যানেল পাড়ি নিয়ে নতুন চাপে যুক্তরাজ্য

প্রধানমন্ত্রী তারেক রহমান

জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

পানি সরবরাহ বন্ধ

যেসব এলাকায় ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে

প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa