জুমবাংলা ডেস্ক : রাজধানীর মহাখালী ফ্লাইওভারে একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ৯টা ২০ মিনিটে ওই গাড়িতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার কামরুল হাসান।
তিনি বলেন, মহাখালী ফ্লাইওভারে একটি প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


