Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি মহাজোট করেছি বলে আ.লীগ হয়ে যাইনি: জিএম কাদের
রাজনীতি

মহাজোট করেছি বলে আ.লীগ হয়ে যাইনি: জিএম কাদের

By Saiful IslamNovember 22, 20202 Mins Read

মহাজোট করেছি বলে আ.লীগ হয়ে যাইনি: জিএম কাদের

Advertisement
জুমবাংলা ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আমরা আওয়ামী লীগের সাথে মহাজোট করেছি, নির্বাচন করেছি। আমাদের সাথে ঘনিষ্ঠতা রয়েছে, তাই বলে আমরা আওয়ামী লীগ হয়ে যাইনি।

আজ শনিবার বিকেলে রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন মিলনায়তনে জাপা ঢাকা মহানগর দক্ষিণের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জাপার অতিরিক্ত মহাসচিব, ঢাকা দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির মহাসচিব জিয়াউদ্দীন আহমদ বাবলু। প্রতিনিধি সভায় আরো বক্তব্য রাখেন মহানগর নেতা হাজী ফারুক, এমএ সোবহান, শারফুদ্দিন আহমেদ সিপু, আক্তার হোসেন দেওয়ান, ইব্রাহীম আজাদ, আবুল কালাম আজাদ, শেখ নেয়ামত উল্লাহ নবু, শেখ মাসুক রহমান, এমএ কাইয়ুম, জুবের আলম রুবেল, আবুল বাসার বাসু, হুৃমায়ন খান প্রমুখ।

জিএম কাদের বলেন, আমাদের একটি স্বতন্ত্র রাজনীতি রয়েছে। জনগণ যদি মনে করে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি এক তাহলে এটা আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কারো জন্য সুখকর নয়। আমরা চাই আমাদের বক্তব্যে আমরা আমাদের রাজনীতি জনগণের কাছে তুলে ধরবো।

জাপা চেয়ারম্যান শিক্ষাঙ্গন বন্ধ প্রসঙ্গে বলেন, যেখানে সকল ব্যবসা প্রতিষ্ঠান, হাট বাজার খোলা সেখানে শিক্ষাঙ্গন বন্ধ রাখার কোনো যুক্তি দেখছি না। করোনা ভাইরাস আবারও ভয়াবহ রূপ ধারণ করতে পারে। সরকার এজন্য কি প্রস্তুতি গ্রহণ করেছে আমরা জানিনা। মফস্বলের অবস্থা আরো ভয়াবহ। বেশির হাসপাতালে আইসিইউ নেই। সাধারণ মানুষের প্রাইভেট চিকিৎসা করার ক্ষমতা নেই। যে কারণে জেলা শহরগুলোতে করোনার কারণে ব্যাপক প্রানহানির সম্ভাবণা রয়েছে।

তিনি আরো বলেন, আজ দেশে রাজনৈতিক কর্মকাণ্ড নেই বললেই চলে। বড় তিনটি দল ছাড়া অন্য রাজনৈতিক দল দৃশ্যমান নয়। এটি ভালো লক্ষ্মণ নয়। রাজনৈতিক দল যত বেশি থাকবে জবাবদিহিতা তত নিশ্চিত হয়। আজ আইন করেও অপরাধ ঠেকানো যাচ্ছে না। এর কারণ দেশে সুশাসনের অভাব।

সভায় জাপা মহাসচিব সরকারের সমালোচনা করে বলেন, দেশে ধর্ষণ সন্ত্রাস চাঁদাবাজি অব্যাহত রয়েছে। দুর্নীতি ও দঃশাসনে ছেয়ে গেছে দেশ। মানুষের জীবনের নিরাপত্তা নেই, বাক স্বাধীনতা নেই। জনগণ আজ কথা বলতেও ভয় পাচ্ছে। সে ভয় ভাঙ্গতে হবে। ভয় ভাঙ্গতে সেই দুর্নীতিমুক্ত, দুঃশাসনমুক্ত এরশাদের শাসনামলে ফিরে যেতে হবে।

প্রতিনিধি সভায় সভাপতির বক্তব্যে সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেন, ইসলামী মুল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ তিন দশক ধরে কাজ করে যাচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে আমাদেরকে ক্ষমতায় যেতে হলে আমাদের নেত্রী বেগম রওশন এরশাদ ও চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে সকলস্তরের নেতাকর্মীদেরকে সব ধরণের মত পার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
A Lig

আজীবন বিএনপি করে মরতে চান আওয়ামী লীগ নেতা

July 2, 2026
পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

July 1, 2026
নাহিদ

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ

July 1, 2026

Latest News

A Lig

আজীবন বিএনপি করে মরতে চান আওয়ামী লীগ নেতা

পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

নাহিদ

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ

জামায়াত

ঢাকায় ৫ আগস্ট গণমিছিলের ডাক জামায়াতের

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ডিগ্রির ব্যবসার অবসান নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

জামায়াত আমির

দেশের টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার এখন অপরিহার্য: জামায়াত আমির

১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa