
আজ ভোরে সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্পিকার এ শ্রদ্ধা জানান।
এ সময় স্পিকার ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে নীরবতা পালন করেন।
এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, হুইপ আতিউর রহমান আতিক, পঙ্কজ দেবনাথ এমপি, মেহের আফরোজ এমপি ও সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম এ সময় উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



