
এসব প্রচারণায় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার বড় হাটবাজারে নিজ হাতে মাইক নিয়ে প্রচারণা চালিয়েছেন। এ সকল প্রচারণায় তিনি সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। একান্ত প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হতে অনুরোধ করেন। প্রয়োজনে বের হলে অবশ্যই নিয়ম মেনে মাস্ক পরার কথা বলেন। পরিবারের খাদ্য সংকট থাকলে ৯৯৯ এ ফোন দিতে অনুরোধ করেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকতা ও নির্বাহী হাকিম মো. রায়হান কবির বলেন, করোনা থেকে জনগণকে সুরক্ষায় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি পালনে জনগণকে সচেতন করতে প্রচারণা ও জরিমানা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



