সংঘর্ষের ঘটনা

Advertisement
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ভিজিএফ কার্ড বণ্টনকে কেন্দ্র করে মাগুরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর এলাকার বাটিকাডাঙা চার রাস্তার মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি বরাদ্দের ভিজিএফ কার্ড বণ্টনকে কেন্দ্র করে ওয়ার্ড কমিটির নেতাদের সঙ্গে স্থানীয় বিএনপির সমর্থকদের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে বিরোধ থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। সংঘর্ষ চলাকালে বিএনপির বাটিকাডাঙা চার রাস্তার মোড়ে স্থানীয় কার্যালয়ের সামনে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ পর্দা উঠছে অমর একুশে বইমেলার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিএনপির ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম বলেন, দেশীয় অস্ত্র নিয়ে একদল বিএনপি নামধারী ব্যক্তি দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। তিনি দাবি করেন, এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগের লোকজনও জড়িত থাকতে পারে।

সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী বাটিকাডাঙা মোড় থেকে শিবরামপুর মোড় পর্যন্ত অবস্থান নেয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বিক্ষুব্ধরা সরে যায়।

মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম (পিপিএম) বলেন, সংঘর্ষে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় পুলিশ মোতায়েন আছে। কারা হামলায় জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.