Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মাগুরায় মুজিববর্ষে ঘর পাচ্ছে ১৯৫ ভূমিহীন ও গৃহহীন পরিবার
জাতীয় বিভাগীয় সংবাদ

মাগুরায় মুজিববর্ষে ঘর পাচ্ছে ১৯৫ ভূমিহীন ও গৃহহীন পরিবার

By জুমবাংলা নিউজ ডেস্কJune 19, 2021Updated:June 19, 20212 Mins Read

মাগুরায় মুজিববর্ষে ঘর পাচ্ছে ১৯৫ ভূমিহীন ও গৃহহীন পরিবার

জুমবাংলা ডেস্ক: মুজিববর্ষ উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে মাগুরায় ঘর পাচ্ছেন ১৯৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। আজ শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যলয় থেকে অনলাইন প্লাটফর্মে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহম্মদুপর উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহেল কাফি, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, শালিখা প্রেসক্লাবের সভাপতি দীপক চক্রবর্তী, সাংবাদিক লিটন ঘোষ, রাশেদ খান, কাজী আশিক রহমান, অরুণ কুমার গুহ প্রমুখ।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না।’ মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে মাগুরাসহ দেশের সকল জেলায় ভূমিহীন ও গৃহহীনদের জমি ও গৃহ প্রদান কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রামের আওতায় দ্বিতীয় পর্যায়ে মাগুরার ১৯৫টিসহ সারাদেশে ৫৩ হাজার ৩৪০টি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে।

Advertisement

মাগুরায় ১৯৫টি ঘরের মধ্যে সদর উপজেলায় ৩৫টি, শ্রীপরে ৪০টি, শালিখায় ৮০টি এবং মহম্মদপুর উপজেলায় ৪০টি ঘর পাচ্ছেন উপকারভোগীরা। প্রতিটি পরিবারের নামে ২ শতক খাস জমি বরাদ্দ দিয়ে এ সকল ঘর নির্মান করা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণের জন্য ব্যয় হয়েছে ২ লাখ টাকা। এর আগে মুজিব বর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে মাগুরা জেলার চার উপজেলায় ১১৫টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘরের চাবি হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসক ড. আশরাফুল আলম জানান, আগামীকাল ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাগুরাসহ দেশের সকল জেলায় একযোগে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ভার্চুয়াল উদ্বোধন করবেন। মাগুরা জেলার চারটি উপজেলা প্রান্তে সংযুক্ত থাকবেন স্থানীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধি ও সকল উপকারভোগী। সূত্র: বাসস

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa