Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পজিটিভ বাংলাদেশ ‘মাছি’ চাষে সফল মিজানুরের গল্পটা একটু অন্যরকম
পজিটিভ বাংলাদেশ

‘মাছি’ চাষে সফল মিজানুরের গল্পটা একটু অন্যরকম

By rskaligonjnewsMay 3, 20244 Mins Read

জুমবাংলা ডেস্ক: মাছি চাষ করে সফলতা পেয়েছেন ভোলার চরফ্যাশনের নার্গিস অ্যাগ্রো ফার্মের ব্যবস্থাপক মিজানুর রহমান। ইউটিউব দেখে ‘ব্লাক সোলজার ফ্লাই’ নামের মাছি চাষ করে তার লার্ভা বিভিন্ন মাছের খামারে বিক্রির মাধ্যমে প্রচুর টাকা আয় করছেন তিনি। একই সঙ্গে তার এই খামারে অনেক বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে।

‘মাছি’ চাষে সফল মিজানুরের গল্পটা একটু অন্যরকম

Advertisement

গত বছরের পুরোটা সময় মাছি চাষ নিয়ে গবেষণা করেন মিজানুর রহমান। ভালো ফলাফল পেয়ে বাণিজ্যিকভাবে ২০২৪ সালে ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের উত্তর ফ্যাশনে তিনি গড়ে তোলেন ব্লাক সোলজার ফ্লাই মাছির খামার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। প্রতি মাসে মাছির লার্ভা মাছের উৎকৃষ্ট খাবার হিসেবে বিক্রি করছেন তিনি।

মিজানুর রহমান জানান, মাছ চাষ করার প্রবল ইচ্ছে অনেক আগে থেকেই ছিল তার। এমন ভাবনা বাস্তবায়নের জন্য তিনি স্বল্প পরিসরে মাছ চাষ শুরু করেন। একদিন, ইউটিউব দেখে তিনি জানতে পারেন, সারা পৃথিবীতে মাছের খাবারের বিকল্প হিসেবে ব্লাক সোলজার ফ্লাই মাছির লার্ভা ব্যবহার হচ্ছে। এর খরচ বর্তমানে মাছের খাবারের পেছনে যে পরিমাণ টাকা খরচ করতে হচ্ছে, তার চেয়ে কম। মাছির লার্ভা প্রাকৃতিক হওয়ায় মাছের বৃদ্ধিও ভালো হয়। এরপর ২০২৩ সালে পরীক্ষামূলকভাবে ব্লাক সোলজার ফ্লাই মাছির লার্ভা তেলাপিয়া ও পাঙ্গাসসহ বিভিন্ন ধরনের মাছকে খাওয়ান তিনি। কিছুদিন পর মাছের বৃদ্ধি দেখে বুঝতে পারেন লার্ভার গুরুত্ব কতোটা। তিনি ভাবতে শুরু করেন, এই খাবার দিয়ে অধিক লাভ করা যায় এমন মাছের কথা। তখন তিনি শোল ও কোরাল মাছ চাষ করার সিদ্ধান্ত নেন। আর এই মাছের খাবার জোগানের জন্য ২০২৪ সালে ব্লাক সোলজার ফ্লাই মাছির খামার গড়ে তোলেন তিনি।

তিনি আরও জানান, শুরুতে নরসিংদী থেকে ব্লাক সোলজার ফ্লাই মাছির লার্ভা সংগ্রহ করতেন। তারপর পচনশীল খাবার খাইয়ে লার্ভাগুলো কে বড় করে তোলেন। লার্ভাগুলো যখন কালো বর্ণ ধারণ করে, তার কয়েকদিনের মধ্যে মাছিতে পরিণত হয়।

সরেজমিনে উত্তর ফ্যাশনে গিয়ে দেখা যায়, ব্লাক সোলজার ফ্লাই মাছি রাখার জন্য আলাদা একটি ঘর মশারি দিয়ে ঘিরে রাখা হয়েছে। যা ‘লাভ কেজ’ নামে পরিচিত। লাভ কেজে মাছিগুলো প্রজনন বৃদ্ধির জন্য একে অন্যের সঙ্গে মিলিত হয়। কিছুদিন পর স্ত্রী মাছিগুলো ডিম দেয়। মাছির ডিম দেওয়ার স্থানও অন্যভাবে প্রস্তুত। একটা বালতি তার ওপর দুইপাশে থাকে কাঠের টুকরো। ওই কাঠের টুকরোর ফাঁকে ফাঁকে গিয়ে মাছি ডিম পাড়ে। সেখান থেকে খামারের লোকজন ডিম নিয়ে হ্যাচারিতে সংরক্ষণ করেন। ২-৩ দিনের মধ্যে সেই ডিম থেকে ছোট লার্ভা বের হয়। পরবর্তীতে সেই লার্ভা খামারের অন্য একটি ঘরে নিয়ে রাখা হয়। ওই ঘর মূলত লার্ভাগুলোর খাবারের ঘর হিসেবে তৈরি করা হয়েছে।

সেই ঘরে ইট-সিমেন্ট দিয়ে তৈরি চতুর্ভুজ আকৃতির কিছু স্থানে রয়েছে। সেই স্থানে প্রতিদিন বাজার থেকে সংগ্রহ করা পচনশীল খবার যেমন, সব ধরনের শাক সবজি, মাছ, ফল দেওয়া হয়। ছোট লার্ভাগুলো মূলত সেই পচনশীল খাবারের মধ্যে রাখা হয়। খাবার খেয়ে পিউপা (কীটপতঙ্গের একটি জীবন পর্যায়। পতঙ্গের অপরিপক্ব এবং পরিণত পর্যায়ের মধ্যবর্তী রূপান্তরের অবস্থাই হচ্ছে পিউপা) তারপর সেগুলোকে লাভ কেজে নিয়ে রাখা হয়। কয়েকদিন পরে সেটি পরিপূর্ণ একটি মাছিতে রূপান্তরিত হয়।

মিজানুর রহমান বলেন, ‘এই মাছিটিকে (ব্লাক সোলজার ফ্লাই) বন্ধু মাছিও বলা হয়। পরিবেশের বর্জগুলো খেয়ে প্রোটিনে কনভার্ট করা এই মাছির কাজ। এর মাধ্যমে পরেবেশ ভালো রাখা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘এই মাছি চাষে তেমন খরচ নেই। এর লার্ভা মাছের খাবার হিসেবে খুবই ভালো এবং দামেও সস্তা। ইতোমধ্যে এলাকার কয়েকজন মাছ চাষি এই খাবার মাছকে খাইয়েছেন। তারা ভালো ফলাফল পেয়ে এই লার্ভা মাছের খাবার হিসেবে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।’

এই খামারি বলেন, ‘প্রতিদিন এই খামারে ১০০-১৫০ কেজি লার্ভা উৎপাদন হচ্ছে। খামারে প্রতিদিন এক টন পর্যন্ত মাছির লার্ভা উৎপাদন সম্ভব। বানিজ্যিকভাবে মাছের খাবার হিসেবে লার্ভা বিক্রি করা হচ্ছে খামার থেকে। প্রতিকেজি ৪০-৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে এই লার্ভা।’

মিজানুর রহমানের ছোট ভাই আরিফুল ইসলাম বলেন, আমার ভাইয়ের সাথে আমিও এই খামার দেখাশোনা করি। শুরুতে অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে। এখন পরিস্থিতি পাল্টে গেছে। অনেক ভালো সম্ভাবনা দেখছি, এই মাছি চাষে।

মিজানুর রহমানের খামারে ১০-১৫ জন শ্রমিক কাজ করেন। এখানে কাজ করে পরিবার পরিজন নিয়ে খুব ভালো আছেন তারা। শ্রমিক মেহেদী হাসান বলেন, এখানে কাজ করে ভালো টাকা মাসে বেতন পায়।

স্থানীয় বাসিন্দা মো. ইউনুস বলেন, মাছি চাষ ভবিষ্যতে এই এলাকার জন্য একটি আশির্বাদে রূপ নেবে। মাছি চাষ শুরু হওয়ায় অনেক বেকার ছেলের চাকরির ব্যবস্থা হয়েছে। ভবিষৎতে এখানে আরও কর্মসংস্থান সৃষ্টি হবে এমনটাই আশা করছি।

ভোলা জেলার মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, মাছির লার্ভা মাছের খাবার হিসেবে খুবই ভালো। এটিতে প্রচুর পরিমাণে আমিষ রয়েছে। এই আমিষ মাছের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
bandorbon

বান্দরবানের দুর্গম এলাকায় বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

December 25, 2024
bd canada

বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের উন্নত প্রশিক্ষণ দিতে চায় কানাডা

December 20, 2024
juktorastro

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

December 19, 2024

Latest News

bandorbon

বান্দরবানের দুর্গম এলাকায় বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

bd canada

বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের উন্নত প্রশিক্ষণ দিতে চায় কানাডা

juktorastro

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

d. younus

বিজ্ঞান সাময়িকী নেচারের সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায় ড. ইউনূস

dhanmondi lake

রাজধানী ঢাকার ধানমন্ডি লেকে গাছে গাছে লাইব্রেরি

munsigonj

মুন্সীগঞ্জে কাজলী নদীর ‘প্রাণ ফেরাতে’ কচুরিপানা পরিষ্কার

cyclist

প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট হিসেবে সাইকেল নিয়ে এভারেস্ট বেস ক্যাম্প

hajrat sahjalal bimanbondor

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেড়েছে যাত্রীসেবায় চমক

coral

কক্সবাজারের নাফ নদে ধরা পড়ল ২৫ কেজির কোরাল

remitance

চলতি মাসের ২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭২ কোটি সাড়ে ৬৩ লাখ ডলার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa