
দুটি পা ছাড়া জন্মগ্রহণ করে আমির। অথচ দিব্যি সে হেডে ফুটবল জাগলিং করে। বয়স মাত্র ১২ বছর। তার স্বপ্ন ছিল রোনালদোর সঙ্গে দেখা করার। সেটা জেনে কাজাখস্তানের ব্যবসায়ীরা উদ্যোগ নিয়ে তাকে দুবাইয়ে পাঠায়। অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হয়।
ভিডিওতে আরো দেখা যায়, বেশ কয়েক মিনিট রোনালদো তার মাথায় লব করে বল ফেলেন। ছেলেটিও নিখুঁত ভাবে হেড করে যায়। নিজেদের মধ্যে বল পাস করার সময় তাদের সঙ্গ দিচ্ছিলেন রোনালদোর ছেলেও।
সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রোনালদো লেখেন, আমির তাঁর কাছে অনুপ্রেরণা।
এদিকে বিশেষ ভাবে সক্ষম এই কিশোরকে রোনালদো যে ভাবে সময় দিয়েছেন তা দেখে আপ্লুত হয়েছেন রাশিয়ার মার্শাল আর্ট চ্যাম্পিয়ন খাবিব নুরমাগোমেদভ। তিনি সোশ্যাল নেটওয়ার্কে ‘ভাই’ বলে সম্বোধন করেছেন আলিকে। আর রোনালদোকে লিখেছেন, ‘এই জন্যই তুমি বিশ্বসেরা’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



