
গতকাল রবিবার (৯ ফেব্রুয়ারি) শক্তিশালী ভারতকে পরাস্থ করে বিশ্বকাপ জিতে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেমিফাইনাল কিংবা ফাইনালে একাধিকবার হার মেনেছে সিনিয়র বা জুনিয়র পর্যায়ের ক্রিকেটাররা। এবার সেই ব্যর্থতার ইতিহাস মুছে নতুন ইতিহাস গড়েছে ছেলেরা। আর এই দিনটির জন্য দীর্ঘ ২ বছর ধরে ছেলেদের তৈরি করার দায়িত্বটি পালন করেছে বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটি।
বিশ্বকাপ নিশ্চিত হওয়ার পর ছেলেরা যখন উল্লাস করছিল, তখন ক্যামেরায় ধরা পড়ে আনন্দে কাঁদছেন বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। ধারাভাষ্যকার ইয়ান বিশপ বলছিলেন, ইনি সেই মানুষ, যিনি বিশ্বকাপের আগে তাদের সমস্ত পরিকল্পনা করেছিলেন। কথাটির আক্ষরিক অর্থ যাই হোক না কেন, বিশ্বকাপ জয়ের আনন্দে বিতর্কিত ব্যক্তিত্ব খালেদ মাহমুদের এই কান্না ছুঁয়ে গেছে ক্রিকেটপ্রেমীদের।
অধিনায়ক আকবর আলী যেমন বলেছেন, এটি অনেকটা স্বপ্ন বাস্তব হওয়ার মতো। আমরা সুযোগের অপেক্ষায় ছিলাম। এটা গত দেড়-দুই বছরে আমাদের কঠোর পরিশ্রমের ফল। আমরা এতদিন একটা দল হয়ে খেলেছি। ম্যাচে সেটার প্রভাবই পড়েছে। আশা করছি এই জয় আমাদের ক্রিকেটের এগিয়ে যেতে সহায়ক হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



