
বিসিবি আয়োজিত প্রেসিডেন্টস কাপে খেলা হয়নি মাশরাফি বিন মুর্ত্তজার। মাঝে করোনা আক্রান্ত হয়েছিলেন নড়াইল এক্সপ্রেস। তবে বঙ্গবন্ধু টি-২০ কাপের জন্য নিজেকে প্রস্তুত করতে গত অক্টোবরে ব্যক্তিগত উদ্যোগেই শুরু করেন অনুশীলন। সেখানেই হ্যামস্ট্রিংয়ে চোট পান মাশরাফি।
দীর্ঘ পুনর্বাসন শেষে অবশেষে ফিরেছেন মাঠে। মঙ্গলবার (১ নভেম্বর) বিসিবির ট্রেইনার তুষার কান্তি হাওলাদারকে নিয়ে অনুশীলন শুরু করেছেন। একাডেমি মাঠের সেন্টার উইকেটে প্রায় ৩০ মিনিট বোলিং করেন মাশরাফি।
এ ছাড়া ফিটনেস নিয়েও কাজ করেছেন। পুরোপুরি ফিট হলে মাশরাফিকে দেখা যেতে পারে চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো দল তাকে নিতে আগ্রহ প্রকাশ করেনি। তবে পাঁচ দলের কেউ তাকে নিতে চাইলে নির্দিষ্ট পারিশ্রমিকে নিতে পারবে। তবে একাধিক দল আগ্রহ দেখালে সেক্ষেত্রে লটারি করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



