Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা বিশ্বকাপের পর মাঠে ফিরেই মেসির ঝলক, জয় পেল পিএসজি
খেলাধুলা ফুটবল

বিশ্বকাপের পর মাঠে ফিরেই মেসির ঝলক, জয় পেল পিএসজি

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 12, 20232 Mins Read

মাঠে ফিরেই মেসির গোল, জয় পেল পিএসজি

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন তারকার লিওনেল মেসির দলে থাকাটা যে কতোটা আত্মবিশ্বাসের সেটা প্রমাণ হলো আরও একবার। দলের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপে আছেন ছুটিতে। আমেরিকায় তাকে সঙ্গ দিচ্ছেন দলের আরেক তারকা আশরাফ হাকিমি। এমন অবস্থায় ঘরের মাঠে গতকাল অ্যাঙ্গার্সকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি।

বিশ্বকাপের পর মাঠে ফিরেই মেসির ঝলক, জয় পেল পিএসজি

Advertisement

তিন সপ্তাহের বেশি সময়ের বিরতির কোনো ছাপ পড়ল না লিওনেল মেসির খেলায়। বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার মাঠে নেমে ঝলক দেখালেন আর্জেন্টাইন এই তারকা। পায়ের কারিকুরি দেখালেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা নেইমারও। আর এই জয়ে ১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানে শীর্ষস্থান আরেকটু পাকাপোক্ত করল পিএসজি।

ম্যাচের আগে ওয়ার্ম আপে কাল মেসি ছিলেন বেশ সাধারণ। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের বাকি সব সদস্য নিজের প্রথম ক্লাব ম্যাচের আগে যেখানে মেডেল দেখিয়েছেন, মেসি সেখানে ‘অমর পেলে’ লেখা সাদা একটি টিশার্ট পরে এসেছিলেন। একই টিশার্ট পরেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারও। ম্যাচও শুরু হয় প্রয়াত পেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট করতালির মধ্য দিয়ে।

প্রথম ভালো আক্রমণেই পঞ্চম মিনিটে এগিয়ে যায় পিএসজি। মেসির কাছ থেকে বল পেয়ে মুকিয়েলে নিচু ক্রসে খুঁজে নেন একিতিকেকে। এরপর বাকি কাজটা নিজেই সারেন তিনি। ২৪তম মিনিটে মেসির চমৎকার ফ্রি কিকে সার্জিও রামোসের হেড কোনোমতে ফেরান প্রতিপক্ষ গোলরক্ষক। দুই মিনিট পর আর্জেন্টাইন মহাতারকার আরেকটি ফ্রি কিক ফিস্ট করে ব্যর্থ করে দেন তিনি। ৩৩তম মিনিটে মেসির আরও একটি শট ফিরিয়ে দেন এই গোলরক্ষক। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।

দ্বিতীয়ার্ধের শুরুতে বেশ আক্রমণাত্মক ফুটবল খেলে অ্যাঙ্গার্স। তবে একাধিক সুযোগ পেয়েও কাজ লাগাতে পারেনি দলটি। ৬০তম মিনিটে বিপজ্জনক জায়গা থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি আব্দাল্লা সিমা। ৭২তম মিনিটে মুকিয়েলের কাছ থেকে বল পেয়ে জাল খুঁজে নেন মেসি। শুরুতে লাইন্সম্যান অফসাইড দিলেও পড়ে গোলের পক্ষে বাঁশি বাজান রেফারি।

৮৩তম মিনিটে মেসির দুর্দান্ত কারিকুরির পর বল জালে পাঠান নেইমার। তবে তিনি অফসাইডে থাকায় মেলেনি গোল। ৯০তম মিনিটে তার ফ্রি কিক কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

লিগ ওয়ানে নিজেদের শেষ ম্যাচে লেসের কাছে ৩-১ গোলে হেরেছিল পিএসজি। এরপর লিগে প্রায় ৯ দিনের বিরতি ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। এই সময়ের মধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন লিওনেল মেসি। তাই ঠিক পরের ম্যাচেই চেহারা বদলে গেল লিগ ওয়ান চ্যাম্পিয়নদের।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa