Advertisement
জুমবাংলা ডেস্ক : কয়লার অভাবে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার প্রায় এক মাস পর কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটে উৎপাদন শুরু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ওই ইউনিট থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ।

বিদ্যুৎ কেন্দ্রটিতে দায়িত্বরত কোল পাওয়ার জেনারেশন কোম্পানির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনোয়ার হোসেন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত বুধবার সকালে ইন্দোনেশিয়া থেকে পানামার পতাকাবাহী একটি জাহাজে করে বিদ্যুৎ কেন্দ্রটির জন্য আনা হয়েছে ৭০ হাজার টন কয়লা। জাপানের সুমিতমো করপোরেশনের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর মেঘনা গ্রুপের আমদানি করা এটিই প্রথম কয়লার চালান। ওই কয়লা দিয়েই উৎপাদন শুরু করা হয়েছে।’

মনোয়ার হোসেন মজুমদার বলেন, শীতকালে বিদ্যুতের চাহিদা যেহেতু কম, তাই একটি ইউনিট চালু করা হয়েছে। চাহিদা বাড়লে জানুয়ারির দিকে উৎপাদন বাড়তে পারে। এ বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। প্রকল্পের একটি ইউনিট ২০২৩ সালের জুলাই ও অপর ইউনিট ডিসেম্বরে চালু হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সুমিতমো করপোরেশন কয়লার সবশেষ সরবরাহ দিয়েছিল গত আগস্টের মাঝামাঝি সময়ে। উৎপাদন শুরুর পর থেকে প্রতিষ্ঠানটির মাধ্যমে আনা হয়েছিল মোট ২২ লাখ ৫ হাজার টন কয়লা। সেই মজুদ পুরোপুরি শেষ হয়ে যাওয়ায় ৩১ অক্টোবর বন্ধ হয়ে যায় বিদ্যুৎ কেন্দ্রটির দুই ইউনিটেরই উৎপাদন কার্যক্রম।

অর্থনীতির শ্বেতপত্র প্রধান উপদেষ্টার হাতে যাচ্ছে আজ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.