জুমবাংলা ডেস্ক : ফেনীতে মাদক নির্মূলে ব্যতিক্রমী কার্যক্রম শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এখন থেকে সীমান্তরক্ষী এ বাহিনীর হাতে কোনো ধরনের মাদকবিক্রেতা কিংবা মাদকসেবী আটক হলেই তার বাড়িতে নতুন নামকরণের সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হবে। আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলনের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদুজ্জামান।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে তার বাড়িতে ‘মাদক ব্যবসায়ীর বাড়ি’ লিখে চিহ্নিত করা হয়েছে।
৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদুজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স। আইন প্রয়োগের পাশাপাশি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সীমান্তবর্তী সদর উপজেলার ধর্মপুর, পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া ছাড়াও ফেনী শহরের মাদকবিক্রেতাদের তালিকা করা হয়েছে। এসব বিক্রেতার বাড়িও শনাক্ত করা হয়েছে। এখন থেকে বিজিবির হাতে মাদকবিক্রেতা আটক হলেই তার বাড়ি চিহ্নিত করে নামকরণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



