Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home মাদকাসক্তদের জন্য দু:সংবাদ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

মাদকাসক্তদের জন্য দু:সংবাদ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

By Shamim RezaMarch 1, 20202 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘কোনো মাদকসেবী আর সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ পাবে না। এখন থেকে চাকরিতে প্রবেশের আগে ডোপ টেস্ট আবশ্যিক করা হয়েছে।’

শনিবার চুয়াডাঙ্গার নতুন দর্শনা থানার উদ্বোধন ও ৯০ জন মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা মাদক ব্যবসা ছাড়বে না তাদের জেলে যেতে হবে। নতুবা চরম পরিণতি ভোগ করতে হবে। আমরা কঠোর অবস্থানে থাকতে চাই। প্রত্যেককে নিজ নিজ সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে। তারা কার সঙ্গে মিশছে, মাদক নিচ্ছে কিনা।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোন সময় আপনাদের দর্শনাকে উপজেলা করে দিতে পারেন। কারণ শেখ হাসিনা যা বলেন তাই করেন। তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী বা নেতা নন, তিনি সারা বিশ্বের নেতা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কথা উল্লে­খ করে তিনি বলেন, শুধু আমাদের দেশেই নই সারা বিশ্বে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করা হবে।

এর আগে দর্শনা নতুন থানার উদ্বোধনের পর পাপিয়ার ব্যাপারে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুব মহিলালীগ নেত্রী পাপিয়ার অনৈতিক কর্মকাণ্ডে দল বিব্রত। তবে প্রধানমন্ত্রীর নির্দেশে দলের আগাছা পরিস্কার অভিযান শুরু হয়েছে। কেউ এর বাইরে যেতে পারবে না।

তিনি বলেন, শুধু পাপিয়া নয়, তাদের সকল গডফাদার-গডমাদারকেও আইনের আওতায় আনা হবে। কোনভাবেই এসব কর্মকাণ্ড করতে দেওয়া যাবে না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়েও কথা বলেন। তিনি বলেন, দীর্ঘ ২৫ বছর পর চিত্রনায়ক সালমান শাহ হত্যার রহস্য উন্মোচিত হয়েছে। এ ক্ষেত্রে পিবিআই সফলতার পরিচয় দিয়েছে। খুব দ্রুতই সাগর-রুনি হত্যাকাণ্ডের জট খুলে এর মূল রহস্য উদঘাটন করা হবে।

মুজিববর্ষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ নিয়ে বাম সংগঠনগুলোর আপত্তি ও হেফাজতের প্রতিহতের ঘোষণার বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, অসাম্প্রদায়িক চেতনার দেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সেতুমন্ত্রী ও আমাদের সাধারণ সম্পাদক দলের অবস্থান পরিস্কার করেছেন।

থানা উদ্বোধনের পর চুয়াডাঙ্গা জেলা পুলিশ আয়োজিত জঙ্গী, সন্ত্রাস ও মাদকবিরোধী এক জনসভায় যোগ দেন মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সেখানে মন্ত্রীর হাতে ফুল দিয়ে জেলা পুলিশের তালিকাভুক্ত ৯০ জন মাদক ব্যবসায়ী আত্মসমপর্ণ করেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন পুলিশ সুপার মো জাহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙা-২ আসনের সংসদ সদস্য হাজি আলি আজগার টগর, মহেষপুর-কোটচাঁদপুর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম খান, খুলনা ডিআইজি ড: খন্দকার মহিদ উদ্দিন বিপিএম (বার) চুয়াডাঙা অতি: জেলা প্রশাসক মনিরা পারভীন, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মনসুর বাবু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান প্রমুখ।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বাংলাদেশ রেলওয়ে

টিকিট ছাড়াই যাত্রী বহনের অভিযোগ, বাংলাদেশ রেলওয়ের তিন কর্মী বরখাস্ত

February 1, 2026
দুর্নীতি ও ঘুষ গ্রহণ

দুর্নীতি ও ঘুষ গ্রহণ : ঢাকা উত্তরের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

February 1, 2026
ভূমিকম্প

আবারও ভূমিকম্পে কাঁপলো দেশ

February 1, 2026
Latest News
বাংলাদেশ রেলওয়ে

টিকিট ছাড়াই যাত্রী বহনের অভিযোগ, বাংলাদেশ রেলওয়ের তিন কর্মী বরখাস্ত

দুর্নীতি ও ঘুষ গ্রহণ

দুর্নীতি ও ঘুষ গ্রহণ : ঢাকা উত্তরের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ভূমিকম্প

আবারও ভূমিকম্পে কাঁপলো দেশ

ইসি সানাউল্লাহ

প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই : ইসি সানাউল্লাহ

আইএসপিআর

তফসিলের পর থেকে সেনাবাহিনীর অভিযানে আটক ১৭৭৪ : আইএসপিআর

যৌথবাহিনীর অভিযান

তফসিলের পর যৌথবাহিনীর অভিযানে ১৭৯ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১৭৭৪

ঢাবি শিক্ষক মোনামি

‘জামায়াত আমিরের স্ট্যাটাস নিয়ে ইনবক্সে ঝড়’, যা বললেন ঢাবি শিক্ষক মোনামি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

বিজিবি

যশোরে ১৮৩ প্লাটুন বিজিবি মোতায়েন

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ঢাকা–১৮ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, নির্বাচন ঘিরে বাড়ছে বিতর্ক

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.