
আজ বুধবার (২০ নভেম্বর) সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাদক, সন্ত্রাস ও দুর্নীতি একইসূত্রে গাঁথা উল্লেখ করে ইকবাল মাহমুদ বলেন, মাদক প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জরুরি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সততা নিয়ে কাজ করতে হবে। লোভ-লালসার ঊর্ধ্বে উঠে মাদক নির্মূলে ভূমিকা রাখতে হবে।
ইকবাল মাহমুদ বলেন, মাদক নির্মূল অভিযানে নেমে দুর্নীতিতে জড়ানো যাবে না। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এরইমধ্যে কিছু অভিযোগের অনুসন্ধান ও তদন্ত চলছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মো. জামাল উদ্দীন আহমেদ সভায় সভাপতিত্ব করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



