Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় অনলাইনে মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু
জাতীয় স্লাইডার

অনলাইনে মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু

By Sibbir OsmanDecember 1, 2019Updated:December 1, 20192 Mins Read

অনলাইনে মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু
ফাইল ছবি
Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজধানী ঢাকার ৪২টিসহ সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন ভর্তি কার্যক্রম গত মধ্যরাত থেকে শুরু হয়েছে। এ ভর্তির আবেদন করা যাবে ১৪ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত।

যেভাবে আবেদন করতে হবে:
রাষ্ট্রায়াত্ব মোবাইল অপারেটর কোম্পানি টেলিটকের http//gesa.teletalk.com.bd শীর্ষক ওয়েবসাইটে যেতে হবে। ভর্তিসংক্রান্ত সব তথ্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর-মাউশি (www.dshe.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

ভর্তি ফর্মের জন্য এবারও ফি নির্ধারণ করা হয়েছে ১৭০টাকা। ওয়বসাইটের মাধ্যমেই আবেদন করত হবে। ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে টেলিটকের http//gesa.teletalk.com.bd -এ ঠিকানায় ব্রাউজ করে আবেদনপত্রের ফরম পূরণ করে সাবমিট করতে হবে। আবেদনপত্রের নির্দেশনা মতো আবেদনকারীর সব তথ্য পূরণ করতে হবে। আবেদনটি সাবমিট করার সময় প্রার্থীর এক কপি রঙিন ছবি নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। আবেদনপত্রটি সাবমিট করার আগে কম্পিউটারের স্কিনে আবেদনপত্রটি দেখা যাবে। আবেদনটি নির্ভুলভাবে সাবমিট হলে একটি ইউজার আইডসহ একটি আবেদন কপি পাওয়া যাবে। এটি সংরক্ষণ করতে হবে ।

আবেদনপত্রটি অনলাইনে সাবমিট করার পর একটি ইউজার আইডি পাওয়া যাবে এবং একটি পাসওয়ার্ড পাওয়া যাবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে মোবাইলের মাধ্যমে আবেদন ফি জমা এবং আবেদপত্রের বিপরীতে ভর্র্তি পরীক্ষার প্রবেশপত্র পাওয়া যাবে।

ভর্তির কার্যক্রম সতর্কতার সঙ্গে সম্পন্ন করতে রাজধানীর স্কুলগুলোকে প্রতিবারের মতো এবারও তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। আবেদন গ্রহণ করা হবে এক সাথে কিন্তু নেয়া হবে গ্রুপ ভিত্তিতে। এর মধ্যে ‘ক’ গ্রুপের স্কুলের পরীক্ষা ১৮ ডিসেম্বর, ‘খ’ গ্রুপের ১৯ এবং ‘গ’ গ্রুপের পরীক্ষা ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এবারও রাজধানীর মোট ১৬টি হাইস্কুলে প্রথম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হবে। প্রথম শ্রেণীতে ভর্তির লটারি করা হবে ২৪ ডিসেম্বর।

জেলা ও উপজেলা পর্যায়ের স্কুলগুলোতে একই সময় অনুযায়ী আবেদন নেয়া হলেও পরীক্ষা স্থানীয়ভাবে নির্ধারিত ও ঘোষিত তারিখে নেয়া হবে। ভর্তির নির্দেশনা অনুসারে দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণীর শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী পর্যন্ত পূর্ণমাণ ৫০, এর মধ্যে বাংলা ১৫, ইংরেজি ১৫, গণিত ২০ নম্বর। ভর্তি পরীক্ষার সময় ১ ঘণ্টা। চতুর্থ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পূর্ণমান ১০০। এর মধ্যে বাংলা ৩০, ইংরেজি ৩০, গণিত ৪০ নম্বর থাকবে। ভর্তি পরীক্ষার সময় ২ ঘণ্টা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
ফ্ল্যাট বানাবে সরকার

দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার

June 28, 2026
শেখ হাসিনা

এ বছরই আমি দেশে ফিরব : শেখ হাসিনা

June 28, 2026
ডিএমপি

তুরাগ নদে মরদেহ উদ্ধার নিয়ে ছড়ানো তথ্য ভুয়া : ডিএমপি

June 28, 2026

Latest News

ফ্ল্যাট বানাবে সরকার

দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার

শেখ হাসিনা

এ বছরই আমি দেশে ফিরব : শেখ হাসিনা

ডিএমপি

তুরাগ নদে মরদেহ উদ্ধার নিয়ে ছড়ানো তথ্য ভুয়া : ডিএমপি

BCS

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার ১৩২০ জন

pmo

উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

১০০০ ও ৫০০ টাকা

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবি মাহবুব উদ্দিন খোকনের

শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের ভুয়া খবর ছড়ালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

Income-Tax

করমুক্ত আয়সীমা নিয়ে সুংসবাদ দিলো সরকার

‎মুদি দোকান

‎মুদি দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার

সাবেক ধর্ম উপদেষ্টা

নিজের চিকিৎসায় ৮২ লাখ টাকা খরচের ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa