হামে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের বিচার দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিক অধিকার আন্দোলন ও নিপীড়ন বিরোধী নারী মঞ্চ। তারা হামের ঘটনায় জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করে রোগ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও যুক্তরাষ্ট্রের করা বাণিজ্যচুক্তি বাতিলের দাবিও জানিয়েছেন। শনিবার (৬ জুন) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা।

মানবতাবিরোধী অপরাধ

Advertisement

শ্রমিক অধিকার আন্দোলনের সভাপতি পলাশ কান্তি নাগের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- সংগঠনের সদস্য আব্দুল জব্বার সরকার, আমিন মোস্তাজির, নিপীড়ন বিরোধী নারী মঞ্চের পারভীন আখতার, সুলতানা আখতার রিতা সিদ্দিকীসহ অন্যরা।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, তৎকালীন ইউনূস সরকারের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে সময়মতো হামের টিকা না দেওয়ায় এখন পর্যন্ত ৬ শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। ড. মুহাম্মদ ইউনূস ও নুরজাহান বেগম এই শিশুদের মৃত্যুর জন্য দায়ী। শেখ হাসিনার বিরুদ্ধে ১৪০০ মানুষকে হত্যার অভিযোগে যদি ফাঁসি হয় ওটা ছিল মানবতাবিরোধী অপরাধ। একই কাজ করেছে ড. ইউনূস ও সাবেক উপদেষ্টা নুরজাহান বেগম। ৬০০ শিশুকে হামের টিকার ব্যবস্থা না করে হত্যা করার জন্য মানবতাবিরোধী অপরাধে তাদের বিচার করতে হবে।

তারা স্বাস্থ্য পরিস্থিতি মোকাবিলার জন্য সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে বিদেশ থেকে টিকা আমদানি করে শিশুদের টিকা প্রদানের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সরকারি-বেসরকারি সব হাসপাতালে হামের চিকিৎসার জন্য বিশেষ ইউনিট চালু করার দাবিও করেন।

৩৯ দেশের অভিবাসীদের জন্য ট্রাম্পের নতুন নীতি বাতিল করলেন আদালত

বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ক্ষমতা হস্তান্তরের তিন দিন আগে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে এখতিয়ার বহির্ভূতভাবে আমেরিকার সঙ্গে অধীনতামূলক গোলামির বাণিজ্যচুক্তি করেছে। এ বিষয়ে সংসদে সরকারি দল কিংবা বিরোধীদল কেউ কোনও কথা বলছে না। এই চুক্তি বাংলাদেশকে দীর্ঘ সময়ের জন্য আমেরিকার জালে বন্দি করার নামান্তর। দেশের অর্থনীতি, সামরিক ও ভূরাজনৈতিক নিরাপত্তাকে বিঘ্নিত করে কোনও স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের এমন চুক্তির নজির নেই। সমাবেশে গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচনের মধ্য দিয়ে গঠিত বর্তমান সরকার মুখে ‘সবার আগে বাংলাদেশ’র কথা বললেও কার্যত জনগণের স্বার্থের বিপরীতে অবস্থান নিয়ে দেশ পরিচালনা করছে। নেতৃবৃন্দ, সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.