ফাইল ছবি
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়াসহ বিদেশে মানবপাচারের ছয়টি মামলার আসামি রফিকুল ইসলামকে গ্রেফতার করেছেন র‌্যাব-৯ এর সদস্যরা। সোমবার (১ জুন) বিকালে সিলেটের বিশ্বনাথ উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রফিকুল ২০১৯ সালে ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৩৬ বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় করা মানবপাচার মামলার প্রধান আসামি।

র‌্যাব-৯ এর মুখপাত্র এএসপি ওবাইন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, রফিকুল ইসলাম মানবপাচার সংক্রান্ত ছয়টি মামলার আসামি। তিনি এখন র‌্যাবের হেফাজতে রয়েছেন। ২০১৯ সালের ১১ মে ভূমধ্যসাগরে ট্রলার ডুবির ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৩৬ বাংলাদেশি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশের মানবপাচারকারী চক্রের অন্যতম শীর্ষ আসামি রফিকুলের বিরুদ্ধে মামলা করায় বাদীকে অস্ত্র দিয়ে মামলায় ফাঁসানোর চেষ্টা করেছিল মানবপাচারকারী চক্র। এ ব্যাপারে রফিকুলসহ তার ৫ সহযোগীর বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মামলাও হয়েছিল। ২০১৯ সালের ২৮ নভেম্বর মামলা করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.