Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের বিচারে বাংলাদেশের পদক্ষেপের স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক জাতীয়

মানবাধিকার লঙ্ঘনের বিচারে বাংলাদেশের পদক্ষেপের স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

By জুমবাংলা নিউজ ডেস্কএপ্রিল 14, 2022Updated:এপ্রিল 14, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী প্রকাশিত ‘মানবাধিকার চর্চার বিষয়ে ২০২১ কান্ট্রি রিপোর্ট’-এ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত নিরাপত্তা বাহিনীর কিছু সদস্যকে বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের স্বীকৃতি দিয়েছে।

Advertisement
২০২১ ক্যালেন্ডার বছরের জন্য ১৯৮টি দেশ ও ভূখ- সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, ‘সরকার নিরাপত্তা বাহিনীর দুর্নীতি, নির্যাতন ও হত্যার ঘটনা তদন্ত ও বিচারের জন্য কিছু ব্যবস্থা নিয়েছে।’

প্রতিবেদনে বলা হয়, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট শ্রমিকদের অধিকার, পুলিশ ও নিরাপত্তা ইস্যু, নারী ইস্যু এবং অন্যান্য বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে ‘তথ্য-ভিত্তিক’ নথি তৈরি করেছে।

এদিকে ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তারা একটি মিডিয়া ব্রিফিংয়ে বলেছেন, মানবাধিকার চর্চা বিষয়ে তাদের প্রতিবেদনে কেবল মানবাধিকার লঙ্ঘনের ঘটনাই পাওয়া যায়নি, বরং বাংলাদেশে যে ইতিবাচক প্রবণতা চলমান তাও দেখা গেছে।

দূতাবাসের একজন মুখপাত্র আমেরিকান সেন্টারে ব্রিফিংয়ে বলেছেন, ‘বাংলাদেশ সরকার সেই (মানবাধিকার) লঙ্ঘন সংশোধন বা মানবাধিকার ও অন্যান্য ক্ষেত্রে কর্মসূচি চালু করার (ব্যবস্থা) নিয়েছে।’

তিনি বলেন, যেহেতু বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র এ বছর তাদের কূটনৈতিক সম্পর্কের  ৫০তম বার্ষিকী পালন করছে, সেহেতু ‘গণতন্ত্র, সুশাসন এবং মানবাধিকার জোরদার করার প্রয়াস অগ্রাধিকার পাবে।

কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র শুধু মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে রিপোর্টই করেনি। বরং আমরা বিভিন্ন দেশের সঙ্গে একযোগে কাজ করতে এগিয়ে আসি যাতে তা আরও ভালো হয়।

মার্কিন দূতাবাসের আরেক কর্মকর্তা বলেছেন, বাইডেন প্রশাসন গণতন্ত্র শক্তিশালী করতে, মানবাধিকার রক্ষা করতে এবং বিশ্বজুড়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে নির্দিষ্ট লক্ষ্য ঘোষণা করেছে।

তিনি বলেন, ‘আমরা আমাদের নিজেদের জনগণের মানবাধিকারের বিষয়ে বিনিয়োগ করি। একই সাথে আমরা সারা বিশ্বে আমাদের অংশীদারদের সহায়তা করি। তিনি আরো উল্লেখ করেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে ওয়াশিংটন ও ঢাকার মধ্যে আলোচনা চলছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, উল্লিখিত সময়ে বাংলাদেশে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে যার মধ্যে বেআইনি বা নির্বিচারে হত্যা, বিচারবহির্ভূত হত্যাকা-; জোরপূর্বক গুম; স্বাধীন মতপ্রকাশ ও মিডিয়ার ওপর অমানবিক ও গুরুতর বিধি-নিষেধের ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে আরও বলা হয় যে, এলজিবিটিকিউদের হুমকি প্রদান বা ভয়-ভীতি প্রদর্শন করা হয়েছে এবং বিচার বিভাগের স্বাধীনতারও গুরুতর সমস্যা ছিল বলে অভিযোগ রয়েছে।

মার্কিন দূতাবাস পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, প্রতিবেদনে জাতিসংঘের মানবাধিকারের সর্বজনীন ঘোষণা এবং পরবর্তী মানবাধিকার চুক্তিসমূহের নিরিখে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার ও কর্মীদের অধিকার প্রতিপালন ও শ্রদ্ধা জানানোর বিষয়টি তুলে ধরা হয়েছে।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘একসঙ্গে কাজ করার মাধ্যমে আমাদেরকে অবশ্যই মানবাধিকারের প্রতি সম্মান জানোনোর ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতিবদ্ধ করতে হবে… মানবাধিকারের বিষয়ে অগ্রগতি বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে শুরু হয়।’

বিবৃতিতে বলা হয়, কান্ট্রি রিপোর্ট আইনি সিদ্ধান্ত গ্রহণ করে না, বরং দেশগুলোর রেটিং দেয় না বা তারা মান পূরণ করতে ব্যর্থ হয়েছে কিনা তা ঘোষণা করে না।

দূতাবাস বলেছে, প্রেসিডেন্ট বাইডেন একটি পররাষ্ট্র নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ যা আমাদের কূটনৈতিক নেতৃত্বের সাথে সাথে আমাদেরকে গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে একতাবদ্ধ করে এবং যার মূল লক্ষ্য হচ্ছে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষা। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বক্তব্য

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

জুন 17, 2026
মৌলভীবাজার সফর

আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

জুন 17, 2026
আশুরার ছুটি

আশুরার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দুঃসংবাদ

জুন 16, 2026
Latest News
বক্তব্য

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

মৌলভীবাজার সফর

আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

আশুরার ছুটি

আশুরার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দুঃসংবাদ

সম্পাদক ড. মাহমুদুর রহমান

‘ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই’

সহায়তা

‘যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরায়েল টিকে থাকত না’

মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর মতো তাজা আম যুক্তরাষ্ট্রে পাওয়া যায় না : মার্কিন রাষ্ট্রদূত

parliament

সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মানতে হবে : স্পিকার

বাংলাদেশের সঙ্গে জার্মানির সম্পর্ক

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ ও জার্মানি

বাণিজ্য সচিব

নতুন বাণিজ্য সচিব নিয়োগ দিল সরকার

হজ শেষে দেশে ফিরেছেন ৫হাজিরা

হজ শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজারের বেশি হাজি, ফিরতি ফ্লাইট চলবে ১ জুলাই পর্যন্ত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa