Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক মানবাধিকার সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ : রাবাব ফাতিমা
আন্তর্জাতিক জাতীয়

মানবাধিকার সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ : রাবাব ফাতিমা

By জুমবাংলা নিউজ ডেস্কঅক্টোবর 7, 20202 Mins Read
রাবাব ফাতিমা। (ফাইল ছবি)
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: মানবাধিকার সুরক্ষা ও অগ্রায়নের ক্ষেত্রে বাংলাদেশের অবিচল প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। খবর ইউএনবি’র।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের তৃতীয় কমিটির সাধারণ বিতর্কে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জনকেন্দ্রিক’ ও ‘সমগ্র সমাজ কেন্দ্রিক’ দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ জনগণের মানবাধিকারের সুরক্ষা ও অগ্রায়নে কাজ করে যাচ্ছে।

তিনি সামাজিক উন্নয়নে নারী, মেয়েশিশুদের মানবাধিকার, আইনের শাসন এবং এ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালীকরণ এবং সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদ এবং সাইবার অপরাধ ও মাদকসহ অন্যান্য অপরাধ দমনে বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরেন।

রাষ্ট্রদূত ফাতিমা বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর ফলে সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি এবং চলমান আর্থ-সামাজিক কর্মকাণ্ডে এর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গৃহীত ত্বরিত ও কার্যকর পদক্ষেপ সমূহের কথা তুলে ধরেন।

তিনি জাতিসংঘ মহাসচিব কর্তৃক তৃতীয় কমিটিতে দাখিলকৃত বিভিন্ন প্রতিবেদনে মানবাধিকার রক্ষাসহ সামাজিক খাতে বাংলাদেশের অর্জনসমূহের যে স্বীকৃতি দেয়া হয়েছে তাও উল্লেখ করেন।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রদূত ফাতিমা রোহিঙ্গা সঙ্কটের বিষয়টিও কমিটিতে উত্থাপন করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানের আলোকে এই সমস্যার সমাধানে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

কোভিড-১৯ এর দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রদূত ফাতিমা বৈশ্বিক এই মহামারির কারণে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের ক্ষেত্রে সৃষ্ট প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে প্রচলিত কার্যধারার বাইরে এসে সবাইকে এক সাথে কাজ করার আহ্বান জানান।

কোভিড-১৯ এর কারণে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত তৃতীয় কমিটির এই সভা সংক্ষিপ্ত আকারে এবং সামাজিক দূরত্ব মেনে অনুষ্ঠিত হচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জুন 19, 2026
সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

জুন 19, 2026
শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

জুন 19, 2026
Latest News
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa