
শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকরা ওবায়দুল কাদেরের ফোনের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এটা ওনাকে জিজ্ঞেস করুন। আমি এ বিষয়ে কিছু বলবো না। এসময় মানবিক কারণে খালেদা জিয়ার মুক্তি দাবি করে সরকারকে অন্য কোনো রাজনীতি না করার আহ্বান জানান।
এসময় পুনরায় ওবায়দুল কাদেরের ফোনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে গাড়িতে উঠে চলে যান।
এর আগে খালেদা জিয়ার আইনজীবীদের সঙ্গে স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করেন। তারা আগামীসপ্তাহে পুনরায় জামিনের আবেদন করার সিদ্ধান্ত নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



