Close Menu
Bangla news
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
Bangla news
Home মানুষ আর শিয়ালের বন্ধুত্ব: কাপাসিয়ায় ব্যতিক্রমী মানবিক সম্পর্কের গল্প
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

মানুষ আর শিয়ালের বন্ধুত্ব: কাপাসিয়ায় ব্যতিক্রমী মানবিক সম্পর্কের গল্প

rskaligonjnewsNovember 10, 20252 Mins Read
Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলার সূর্যনারায়ণপুর গ্রামের কাওলারটেক এলাকায় এক কৃষকের সঙ্গে একটি বন্য শিয়ালের গড়ে উঠেছে বিরল বন্ধুত্বের সম্পর্ক। সাধারণত মানুষ এবং শিয়াল পরস্পরকে এড়িয়ে চলে। কিন্তু কৃষক গিয়াস উদ্দিন (৪০) সে প্রথা ভেঙে নিজের জীবনে জায়গা করে দিয়েছেন ‘লালু’ নামের একটি শিয়ালকে। আর এই অনন্য বন্ধুত্ব এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু।

IMG_20251110_184722

পেশায় কৃষক গিয়াস উদ্দিন স্ত্রী-সন্তানদের থেকে আলাদা নিরিবিলি পরিবেশে বসবাস করেন। বাড়ির উঠানে গরু, ছাগল, মুরগি, ভেড়া—সব রয়েছে। আর তাদের মধ্যেই সবচেয়ে কাছের সঙ্গী এখন লালু। প্রায় এক বছর আগে বনাঞ্চল থেকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া শিয়ালের ছানাটিকে গিয়াস উদ্দিন নিজের বাড়িতে নিয়ে এসে লালনপালন শুরু করেন। ধীরে ধীরে তাকে নিজের পরিবারের অংশের মতোই আগলে রাখেন তিনি।

এখন লালুর বয়স এক বছরের বেশি। খাবার হিসেবে লালু খায় ভাত, তরকারি, মাংস, পাউরুটি ও বিস্কুট পর্যন্ত। দিনের বেশির ভাগ সময় সে থাকে গিয়াস উদ্দিনের বাড়ির উঠানে কিংবা ঘরের ভেতরে। মাঝে মাঝে বনে গেলেও গিয়াস উদ্দিন ডাক দিলেই ছুটে ফিরে আসে।

গিয়াস উদ্দিন বলেন, “ছোটবেলা থেকেই আমি প্রাণীদের ভালোবাসি। লালুকে যখন পেয়ে যাই, তখন সেটা ছিল চোখ ফোটেনি। ধীরে ধীরে তাকে বড় করেছি। এখন মনে হয়, লালু যেন আমার সঙ্গী—যেখানেই যাই সে আমার পেছনেই থাকে।”

প্রতিবেশী আজিজুল হক বলেন, “মানুষের এত কাছাকাছি শিয়াল থাকবে—এটা দেখলে অবাক হতে হয়। শিয়ালটি যে গিয়াস উদ্দিনকে বিশ্বাস করে, তা দেখলেই বোঝা যায়।”

তবে এ নিয়ে বিশেষজ্ঞদের সতর্কতার কথা রয়েছে।
কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম আতিকুর রহমান বলেন, “শিয়াল রেবিস ভাইরাস বহন করতে পারে। যা জলাতঙ্কের মতো মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে। তাই এমন প্রাণীর সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা স্বাস্থ্যের ঝুঁকি তৈরি করতে পারে। পাশাপাশি বন্যপ্রাণী রক্ষার দিক থেকেও বিষয়টি বন বিভাগকে পর্যালোচনা করা উচিত।”

মানুষ এবং বন্য প্রাণীর সম্পর্ক সাধারণত ভয়ের বাঁধনে আবদ্ধ। কিন্তু সূর্যনারায়ণপুরে দেখা মিলেছে এক ব্যতিক্রমী মানবিকতার। কেউ একে দেখছেন নিখাদ ভালোবাসা ও যত্নের সুন্দর উদাহরণ হিসেবে—আবার কেউ এর মধ্যে লুকিয়ে থাকা সম্ভাব্য ঝুঁকির দিকেও ইঙ্গিত করছেন।

তবুও গিয়াস উদ্দিনের উঠানে লালুর নির্ভার খেলা দেখলে সহজেই মনে হয়—প্রকৃতি মাঝে মাঝে মানুষের কাছে এমন গল্প রেখে যায়, যেগুলো বইয়ের পাতায় নয়—মাটির গন্ধে, স্নিগ্ধ স্নেহে রচিত হয়।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আর কাপাসিয়ায় গল্প গাজীপুর ঢাকা বন্ধুত্ব বিভাগীয় ব্যতিক্রমী মানবিক মানুষ শিয়ালের সংবাদ সম্পর্কের
Related Posts
Mohammadpur

মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা

December 8, 2025
Manikganj

পিবিআইয়ের তৎপরতায় সাড়ে তিন বছর আগে চুরি হওয়া গাড়ি উদ্ধার

December 8, 2025
নিজ বাড়ি

নিজ বাড়িতে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে ‘গলা কেটে হত্যা’

December 7, 2025
Latest News
Mohammadpur

মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা

Manikganj

পিবিআইয়ের তৎপরতায় সাড়ে তিন বছর আগে চুরি হওয়া গাড়ি উদ্ধার

নিজ বাড়ি

নিজ বাড়িতে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে ‘গলা কেটে হত্যা’

Manikganj

মানিকগঞ্জে জুলাই স্মৃতি স্তম্ভ ও স্কুলবাসে অগ্নিসংযোগ: গ্রেফতার ৪

মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ

রংপুরে নিজ ঘর থেকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃত্বে মোশারফ-শান্ত-মিজান

Hangor

জেলের জালে আটকা পড়ল ১৫ মণ ওজনের হাঙর

medical camp

ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের ভিড়, খালেদা জিয়ার আরোগ্য কামনা

খালেদা জিয়া

খালেদা জিয়ার সুস্থতায় নিকুঞ্জের জাহিদ ইকবাল চত্বরে বিশেষ দোয়ার আয়োজন

14 talented individuals

১৪ জন কৃতি সন্তানকে সম্মাননা স্মারক প্রদান করলেন ঢাকাস্থ লালমনিরহাট জেলা সমিতি

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.