Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মানুষ যাতে নিশ্চিন্তে ঘুমায় সে জন্য জেগে থাকেন শেখ হাসিনা : ওবায়দুল কাদের
জাতীয়

মানুষ যাতে নিশ্চিন্তে ঘুমায় সে জন্য জেগে থাকেন শেখ হাসিনা : ওবায়দুল কাদের

By Shamim RezaOctober 27, 20213 Mins Read

মানুষ যাতে নিশ্চিন্তে ঘুমায় সে জন্য জেগে থাকেন শেখ হাসিনা : ওবায়দুল কাদের

Advertisement

জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন সামনে রেখে আন্দোলনে ব্যর্থ হয়ে সাম্প্রদায়িক সহিংসতা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। আবারও আগুন-সন্ত্রাসের পরিকল্পনা করা হচ্ছে। এই চক্রের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি।

আজ বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে ‘করোনাকালীন শিল্প ও বাণিজ্য উন্নয়নে শেখ হাসিনার ভূমিকা’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির উদ্যোগে এই আলোচনাসভার আয়োজন করা হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৩ বছর আওয়ামী লীগ ক্ষমতায়। গত ১২ বছর দুর্গাপূজায় কোনো সাম্প্রদায়িক হামলা হলো না, অথচ এই ১৩ বছরে এসে হামলা হলো। আগামী নির্বাচন সামনে রেখে সাম্প্রদায়িক হামলা করা হয়েছে। আন্দোলনে, নির্বাচনে ব্যর্থ হয়ে তারা সাম্প্রদায়িক হামলা শুরু করেছে।

পূজামণ্ডপে, হিন্দুদের বাড়ি-ঘরে যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান কঠোর জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এই সাম্প্রদায়িক অপশক্তির নির্ভরযোগ্য পৃষ্ঠপোষক। তারা আবারও পেট্রলবোমা সন্ত্রাসের ষড়যন্ত্র করছে। বিএনপি এদের ছাতা দিয়ে যাচ্ছে। যারা পূজামণ্ডপে হামলা করেছে, হিন্দুদের বাড়ি-ঘরে হামলা করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদের ব্যাপারে কঠোর অবস্থানে। এদের বিচার হবেই, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, কোনো ছাড় দেওয়া হবে না।

ব্যবসায়ীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ব্যবসায়ীদের রাজনীতি করা আমি দোষের মনে করি না। কিন্তু রাজনীতি দিয়ে ব্যবসা কেন? রাজনীতিকে ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করাকে আমি ঘৃণা করি। রাজনীতিকে ব্যবসায় ব্যবহার করলে রাজনীতি থাকে না, ব্যবসাও থাকে না।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের বিরুদ্ধে দেশে-বিদেশে অনেক ষড়যন্ত্র হচ্ছে। ব্যবসা-বাণিজ্য করতে হলে এই ষড়যন্ত্র, এই সাম্প্রদায়িক শক্তিকে রুখতে হবে। তা না হলে ব্যবসা করতে পারবেন না। এর জন্য আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। সাম্প্রদায়িক শক্তি দেশের শত্রু, জাতির শত্রু।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন ও মেগাপ্রকল্পগুলোর অগ্রগতি এবং করোনার সময় নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, করোনা মোকাবেলায় শেখ হাসিনার পদক্ষেপ আজ সারা বিশ্বে প্রশংসিত। জীবন ও জীবিকার মধ্যে ভারসাম্য বজায় রেখে জীবনের চাকাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচল রেখেছেন। তিনি আজ শুধু বাংলাদেশের প্রশংসিত প্রধানমন্ত্রী নন, বিশ্বের কাছে নন্দিত বাংলাদেশের প্রধানমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, আগামী বছর জুন মাসের মধ্যে পদ্ম সেতু দিয়ে যানবাহন চলাচল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আগামী বছর মোট চারটি মেগাপ্রকল্প আমরা উপহার দেব। বাংলাদেশের মানুষ যাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে সে জন্য শেখ হাসিনা জেগে থাকেন। নিউ ইয়র্ক টাইমস পত্রিকা জো বাইডেনকে বলেছে, বাংলাদেশের উন্নয়নের দিকে তাকাও।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির চেয়ারম্যান কাজী আকরাম উদ্দীন আহমদের সভাপতিত্বে আলোচনাসভায় শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এফবিসিসিআইর সভাপতি মো. জসীম উদ্দিন, ডি-৮ সিসিআই-এর সভাপতি ও এফবিসিসিআই-এর সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম প্রমুখ বক্তব্য দেন। আলোচনাসভায় সূচনা বক্তব্য দেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্যসচিব সিদ্দিকুর রহমান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026
Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

July 30, 2026
রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

July 29, 2026

Latest News

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa