
রাজধানীর ভাষানটেক থানার পুলিশ আদালতে একটি প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ব্যারিস্টার সুমনের ফেসবুক থেকে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তাই তাকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করছি। পরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস-শামস জগলুল হোসেন পুলিশের দেয়া প্রতিবেদন গ্রহণ করে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে তাকে অব্যাহতি দেন।
রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ব্যারিস্টার সুমন আমেরিকার নিউইয়র্কে তার ফেসবুক পেজ থেকে লাইভে এসে বলেন, ‘আমি আল্লাহ তায়ালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যারা মামলাটির তদন্ত করে আমাকে দায়মুক্তি দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, আমি কখনওই ভিন্ন ধর্মাবলম্বী কাউকে কটাক্ষ করে কখনও কোন কথা বলিনি বরং আমার সাথে এবং আমার পারিবারিকভাবে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে রয়েছে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। তাই আমাকে একটি ভিন্ন ধর্মের লোকদের মুখোমুখি দাড় করিয়ে দেওয়ার কারণে আমি অনেক মনোকষ্টে ভুগতেছিলাম। কিন্তু আদালতের রায়ের মাধ্যমে আমি দায়মুক্তি পেয়েছি জেনে অনেক খুশি হয়েছি এবং যারা সব সময় আমার পাশে ছিলেন তাদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



