স্পোর্টস ডেস্ক: ফ্রি ট্রান্সফার সুবিধায় ইন্টার মিলানে যোগ দিয়েছেন ফ্রান্স জাতীয় দলের স্ট্রাইকার মার্কাস থুরাম। সিরি আ ক্লাব সূত্র এ তথ্য জানিয়েছে।

মার্কাস থুরাম

Advertisement

১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য লিলিয়ান থুরামের পুত্র ২৫ বছর বয়সী মার্কোস থুরাম পাঁচ বছরের চুক্তিতে মিলানে স্বাক্ষর করেছেন। সাড়ে ছয় মিলিয়ন ইউরোর বিনিময়ে গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালিস্ট দলে যোগ দিয়েছেন তিনি।

বুন্দেসলিগা ক্লাব বরুসিয়া মনশেনগ্ল্যাডবাখের হয়ে ক্যারিয়ারের অন্যতম সফল মৌসুম কাটনোর পুরস্কার হিসেবে থুরামকে দলভূক্ত করেছে ইন্টার। গত মৌসুমে বুন্দেসলিগার ক্লাবটির হয়ে ১৩ গোল করেছেন থুরাম। মৌসুম শেষে ফ্রি এজেন্টে পরিণত হন তিনি।

ইন্টারের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মার্কোস থুরাম ইন্টারের পক্ষে স্বাক্ষর করেছেন। ১৯৯৮ সালে জন্মগ্রহণ করা এই ফরোয়ার্ড বরুসিয়া মনশেনগ্ল্যাডবাখের সঙ্গে চার মৌসুম কাটানোর পর ইন্টারে যোগ দিলেন।’

ইন্টারে লাউতারো মার্টিনেজের সঙ্গে ফরোয়ার্ড লাইনে খেলবেন থুরাম। পিএসজির আগ্রহ সত্ত্বেও শেষ পর্যন্ত ইন্টারকেই বেছে নেন তিনি। যে শহরে থুরামের জন্ম সেই পার্মাতে পাঁচ মৌসুম খেলেছেন তার বাবা লিলিয়ান থুরাম।

এই ক্লাবের হয়ে ১৯৯৯ সালে উয়েফা কাপ ও ইতালিয়ান কাপ জয় করেছেন লিলিয়ান। তারকা সমৃদ্ধ এই ক্লাবটিতে ঐ সময় ইতালিয়ান আইকন জিয়ানলুইজি বুফন ও ফ্যাবিও ক্যানাভারোও খেলেছেন।

২০০৬ সালের বিশ্বকাপ ফাইনালে থুরাম সিনিয়রের ফ্রান্সকে পেনাল্টিতে পরাজিত করে বুফন ও ক্যানাভারোর ইতালি শিরোপা জয় করেছিল।

লিলিয়ান থুরাম চেয়েছিলেন তার ছেলে জুডো অথবা ফেন্সিং খেলুক। কিন্তু মার্কোস থুরাম তার বাবার পথেই হেঁটেছেন। থুরাম জুনিয়র গত বছর ডিসেম্বরে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে পরাজয়ের স্বাদ পেয়েছেন।

নাটকীয় ম্যাচটি ৩-৩ গোলে ড্র হবার পর পেনাল্টিতে ফ্রান্স পরাজিত হয়। ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা থুরামের অ্যাসিস্টে কিলিয়ান এমবাপ্পে গোল করে ম্যাচে সমতা ফিরিয়েছিলেন।

ঢাকায় আসছেন মার্টিনেজ, জেনে নিন কাদের সঙ্গে দেখা করবেন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google