মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতির প্রেক্ষিতে ঢাকার মার্কিন দূতাবাসসহ দেশের সব কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান মন্ত্রী।

মার্কিন দূতাবাস

Advertisement

মন্ত্রী বলেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, অবৈধ অভিবাসন, সন্ত্রাসবাদ দমন, এসপিইএআর প্রোগ্রাম এবং ইলেকট্রনিক ন্যাশনালিটি ভেরিফিকেশন (ইএনভি) বাস্তবায়নসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র এবং সন্ত্রাস দমন ও নিরাপত্তা খাতে দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছে। তিনি জানান, মার্কিন তহবিলের কার্যকর ব্যবহারের লক্ষ্যে দ্রুত সমঝোতা স্মারক স্বাক্ষর প্রয়োজন।

এছাড়া তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় বাংলাদেশ অভিবাসন খাতে ‘গ্রিন জোনে’ অন্তর্ভুক্ত হতে পারবে এবং সন্ত্রাস দমন কর্মসূচিতে প্রশিক্ষণ ও সরঞ্জাম সহায়তা অব্যাহত থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সভা ও কর্মশালা আয়োজনের নির্দেশ দেন।

তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত রাশিয়া ও আরব আমিরাতের

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা খান, যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল ও ইকোনমিক কাউন্সিলর এরিক জিলান, পলিটিক্যাল অফিসার শানে সেন্ডার্স, পলিটিক্যাল স্পেশালিস্ট তানিক মুনির ও পলিটিক্যাল অফিসার রেলি পালমেরত্রি উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.