
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের বিষয়ে সিদ্ধান্ত নিতে যাওয়া কোনো সম্মেলনে আর অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে তালেবান। মঙ্গলবার (১৩ এপ্রিল) তালেবানের কাতারভিত্তিক দপ্তরের মুখপাত্র মোহাম্মাদ নাঈম টুইটার বার্তায় এ কথা জানান।
বার্তা সংস্থা এএফপি জানায়, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা ৫ মে থেকে পিছিয়ে ১১ সেপ্টেম্বর করার খবর প্রকাশিত হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পর তালেবান মুখপাত্র এ প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, ‘আমাদের দেশ থেকে সব বিদেশি সেনা প্রত্যাহার করে নেওয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত আমরা আফগানিস্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাওয়া কোনো সম্মেলনে অংশগ্রহণ করবো না।’
বিদেশি সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের ভবিষ্যত বিষয়ে এ মাসে তুরস্কে একটি সম্মেলন অনুষ্ঠানের কথা ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


