
২৮ মার্চ মাঠে নামবেন সাকিব। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে মেলবোর্নের মুখোমুখি হবে সিডনি। সেই ম্যাচে খেলবেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। ইন্ডিপেন্ডেন্স ডে ক্রিকেট ফেস্টিভ্যাল- নামের এই ম্যাচে সাকিব ছাড়াও একাধিক তারকা খেলবেন। মেলবোর্নের হয়ে খেলবেন সাকিব। চ্যারিটি ম্যাচ বলে খেলতে পারবেন সাকিব। এই ধরনের ম্যাচ খেলতে তাঁর বাধা নেই। অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলে ফিরতে পারেন তিনি।
গত বছর অক্টোবরে আইসিসি তাঁকে দুবছরের জন্য নির্বাসন করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সাকিব দায় স্বীকার করে নেওয়ায় শাস্তির মেয়াদ কমে এক বছর হয়ে যায়। মেলবোর্নের হয়ে সাকিব খেলতে নামবেন শুনে প্রবাসী বাঙালিরা ইতিমধ্যে ওই ম্যাচের টিকিত কাটতে শুরু করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



