Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় মার্চ পর্যন্ত আওয়ামী লীগের তৃণমূল সম্মেলন স্থগিত
জাতীয়

মার্চ পর্যন্ত আওয়ামী লীগের তৃণমূল সম্মেলন স্থগিত

By Shamim Rezaজানুয়ারি 11, 20213 Mins Read

Advertisement

জুমবাংলা ডেস্ক : দলের সকল পর্যায়ের সম্মেলন কার্যক্রম স্থগিত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে আগামী মার্চ পর্যন্ত এই কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের এ নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যেই দলের জেনা-উপজেলাসহ তৃণমুল পর্যায়ে দলীয় সভাপতি নির্দেশ জানিয়ে দেওয়া হয়েছে এবং সম্মেলন কার্যক্রম স্থগিত রাখা হয়েছে বলে জানা গেছে।

আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা জানান, ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা। আপাতত আগামী মার্চ পর্যন্ত জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের সকল সম্মেলন কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। দলীয় প্রধান শেখ হাসিনা দলের দায়িত্বপ্রাপ্ত নেতা যারা তৃণমূলের সম্মেলনসহ সাংগঠনিক কার্যক্রম দেখা-শোনার দায়িত্বে রয়েছেন তাদেরকে এই নির্দেশ দিয়েছেন।

দায়িত্বপ্রাপ্ত নেতারা দলের ৭৮টি সংগঠনিক জেলার নেতাদেরকে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। দলের সভাপতির নির্দেশ অনুযায়ী তারা তৃণমূল সম্মেলন আপতত স্থগিত রাখতে বলেছেন। তবে এর মধ্যে মানবিক কার্যক্রম যেমন, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, শীতবন্ত্র বিতরণের মতো কার্যক্রম চালানো হবে।

গত ২০১৯ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের পর সিদ্ধান্ত নেওয়া হয় যে, সব জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে যে সব জায়গায় কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেগুলোর সম্মেলন দ্রুত সম্পন্ন করা হবে। সে অনুযায়ী তৃণমূল পর্যায়ে সম্মেলন কার্যক্রম শুরু করা হয়।

পরবর্তিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষের কর্মসূচি পালনের জন্য মার্চের শুরুতে তৃণমূল সম্মেলন কিছু দিন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বছরব্যাপী মুজিববর্ষের আনুষ্ঠানিক শুরুর পর ওই কর্মসূচির সঙ্গে সমন্বয় করে তৃণমূল সম্মেলনগুলো করার সিদ্ধান্ত হয়। কিন্তু এর পর পরই দেশে শুরু হয় বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ। মার্চের মঝামাঝিতে সকল রাজনৈতিক ও সাংগঠনিক কার্যকম স্থগিত হয়ে যায়।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী নীতি পর্যায়ের ওই নেতারা জানান, গত বছর অক্টোবর-নভেম্বরের দিকে করোনা ভাইরাসের সংক্রমণ কিছুটা কমে আসায় স্বল্প পরিসরে সাংগঠনিক কার্যক্রম ধীরে ধীরে শুরু করা হয়েছিল। একটি জেলাসহ কয়েকটি উপজেলা সম্মেলন সম্পন্ন করা হয়েছে।

বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। করোনা এই দ্বিতীয় ঢেউয়ের গতি-প্রকৃতি কি হয় সেটা নিয়ে উদ্বেগ আছে। ইতোমধ্যে আমেরিকা, ইউরোপের অনেক দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আগের তুলনায় ভয়াবহ রূপ নিয়েছে। বাংলাদেশেও এই পরিস্থিতি কি হয় সেটা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের তৃণমূল সম্মেলন স্থগিত রাখা হয়েছে।

ওই নেতারা আরও জানান, আশা করা হচ্ছে আগামী এপ্রিলে করোনা সংক্রমণ কমে আসতে পারে। তখন পুনরায় এই সম্মেলন কার্যক্রম শুরু করা সম্ভব হতে পারে। তবে সব কিছুই করোনা পরিস্থিতির ওপর নির্ভর করবে। এ কারণে আপাতত মার্চ পর্যন্ত সম্মেলন স্থগিত রাখা হয়েছে।

এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আমরা যারা তৃণমূল সম্মেলনসহ সাংগঠনিক কার্যক্রম দেখার দায়িত্বে আছি, তাদেরকে কয়েক দিন আগে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন তৃণমূল সম্মেলন স্থগিত রাখার। কারণ করোনার দ্বিতীয় ঢেউ চলছে। এই পরিস্থিতিতে কি হয় সেটা দেখার বিষয় আছে। ’

তিনি আরও বলেন, ‘আপাতত মার্চ পর্যন্ত জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের সম্মেলন স্থগিত থাকবে। আশা করা হচ্ছে এপ্রিলে পরিস্থিতি কমে আসতে পারে, তখন আবার কার্যক্রম শুরু করা হবে। তবে যেসব মানবিক কার্যক্রম রয়েছে দলের পক্ষ থেকে সে কার্যক্রম চালানো হবে। ’

সূত্র : বাংলানিউজ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
টুকু

যুবসমাজকে দুর্বল করতে মাদক প্রবেশ করানো হচ্ছে: টুকু

জুন 19, 2026
মুজিবুর

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী আদর্শের বিকল্প নেই: মুজিবুর রহমান

জুন 19, 2026
যুদ্ধবিমান

চীনের J-10CE যুদ্ধবিমান কেনার পরিকল্পনায় বাংলাদেশ, বাড়ছে আঞ্চলিক কৌশলগত আলোচনা

জুন 19, 2026
Latest News
টুকু

যুবসমাজকে দুর্বল করতে মাদক প্রবেশ করানো হচ্ছে: টুকু

মুজিবুর

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী আদর্শের বিকল্প নেই: মুজিবুর রহমান

যুদ্ধবিমান

চীনের J-10CE যুদ্ধবিমান কেনার পরিকল্পনায় বাংলাদেশ, বাড়ছে আঞ্চলিক কৌশলগত আলোচনা

পুলিশ

গাঢ় নীল-জলপাই রঙের পুরোনো ইউনিফর্মে ফিরছে পুলিশ

বেসরকারি এতিমখানা

১৪০ কোটি টাকা পাচ্ছে বেসরকারি এতিমখানা

জেলা প্রশাসক

মাজার উন্নয়নে পদক্ষেপ নেয়া হবে : জেলা প্রশাসক

Rain

টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস

মোহাম্মদপুরে বিএনপি নেতা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, অবস্থা গুরুতর

হরমুজ

হরমুজে ৬০ দিন জাহাজ চলাচলে কোনো ফি নেবে না ইরান

নাসীরুদ্দীন

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারের পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa