মাসের ব্যবধানে মোটা ও টিকন চালের দাম বেড়েছে কেজিতে ২ টাকা পর্যন্ত। সবজির বাজারে স্থিতিশীলতা থাকলেও টমেটোর দাম সপ্তাহের ব্যাবধানে বেড়েছে ১০ টাকা।

কারওয়ানবাজারে শুক্রবার (২৬ জুন) প্রতি কেজি পটল, ঝিঙা, কাচকালা ও উস্তা মান ভেদে ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। কচুরমুখির কেজি ৬০ টাকা। কাঁচা মরিচের দাম কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২০ টাকা।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এদিকে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকায় ও ডজন প্রতি ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়। খুচরা বাজারে ভোজ্য তেল, ডাল, আটা, চিনির দাম স্থিতিশীল। তবে, প্যাকেটজাত কম্পানির চাল, ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রতি সপ্তাহেই বাড়ছে বলে অভিযোগ ক্রেতা-বিক্রেতা উভয়ের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



