জুমবাংলা ডেস্ক : প্রতিমাসে সাত থেকে আটবার ঢাকা থেকে কক্সবাজারে যাওয়া-আসা করতেন ওনারা। চলাফেরায়ও ছিল বেশ আভিজাত্যর ছাপ। এসব চাকচিক্যের আড়ালে তাদের মূল পেশা ছিল মাদক ব্যবসা।  বিভিন্ন এয়ারলাইন্সের বিজনেস ক্লাস ফ্লাইটে কক্সবাজারে যেতেন ওনারা।

মাসে ৮ বার বিজনেস ক্লাসে কক্সবাজার যেতেন ওনারা
ছবি সংগৃহীত
Advertisement

রবিবার (২৬ ডিসেম্বর) এই মাদক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা। গ্রেফতারকৃতরা হলেন, মেহেরুন্নেসা মিম (২৪), জোহুরা বেগম (৩০), জালাল মৃধা (৩৫) ও নাসির উদ্দিন (৩৮)।‌ এসময় তাদের কাছ থেকে ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়, যার বর্তমান বাজার মূল্য ৬০ লাখ টাকা।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, চক্রের এই সদস্যরা কখনও ইয়াবা বহন করতো না। কিন্তু ইয়াবা পাচার এবং সরবরাহের সাথে পুরোপুরিভাবে সম্পৃক্ত। ঢাকা থেকে প্লেনে কক্সবাজার গিয়ে সেখানে ইয়াবা যাচাই-বাছাই করতো তারা। সেখানকার ব্যবসায়ী সিন্ডিকেটের সাথে রয়েছে সখ্যতা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বলছে, গ্রেফতারকৃত এই দুই তরুণী তাদের গ্ল্যামার ব্যবহার করে মাদক ব্যবসার পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের তৎপড়তা চালিয়ে আসছিল। বিভিন্ন বয়সের পুরুষদের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করে পরবর্তী সময়ে ব্ল্যাকমেইলও করতো তারা।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। ইয়াবা ব্যবসার সাথে জড়িত রাজধানীতে রয়েছে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি, মূলত যাদের ছত্রচ্ছায়ায় কাজ করতো গ্রেফতারকৃতরা। বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে, বলছেন তদন্ত সংশ্লিষ্টরা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানিয়েছে, কিছুদিন আগে অন্য একটি অভিযানে গ্রেফতার কয়েকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে এই ইয়াবা চক্রের সদস্যদের গ্রেফতার করতে সক্ষম হয়েছেন তারা। দেশের সীমান্তবর্তী এলাকা টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে তারা রাজধানীর বিভিন্ন জায়গায় ডিলার এবং খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করতো; প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে এমনই সব তথ্য পায় তারা। তাদের মেইন এজেন্ট টেকনাফ এবং কক্সবাজার এলাকার। ওখান থেকেই তারা ইয়াবা সংগ্রহ করে নিয়ে আসতো। এতদিন তারা ধরাছোঁয়ার বাইরেই ছিল।

কক্সবাজার থেকে নিজেরাই ইয়াবা সংগ্রহ করে তাদের সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের মাধ্যমে বিভিন্ন পরিবহনে রাজধানীতে নিয়ে আসতো তারা‌‌। ঢাকায় এনে তাদের বাসায় ইয়াবা মজুত করা হতো। পরবর্তী সময়ে ডিলার কিংবা খুচরা বিক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হতো তাদের এই সিন্ডিকেটের সদস্যদের মাধ্যমে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.