Advertisement

জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভকে সামনে রেখে ঘরের বাইরে সবাইকে মাস্ক পরার নির্দেশনা দিয়েছে সরকার। নিয়ম না মানলে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে অর্থদণ্ড দেয়া হচ্ছে।

রাজধানীতে এ নিয়ম কার্যকর করতে গত ১৭ নভেম্বর থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে ঢাকা জেলা প্রশাসক। গত আট দিনে নগরীতে প্রতিদিন ১০ জন ও উপজেলায় পাঁচ জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযান পরিচালনা করছেন।

জেলা প্রশাসক বলছেন, করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করার জন্য ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি বাস্তবায়ন এবং মাস্ক ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছেন তারা। পাশাপাশি বিআরটিএ’তে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা প্রতিদিন গণপরিবহনে মাস্ক ব্যবহারের বিষয়টি মনিটরিং করছেন বলে জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়েছে।

এরই অংশ হিসেবে গত আট দিনে মাস্ক ছাড়া বাইরে আসায় ৭৬০টি মামলা করা হয়েছে। এসব মামলায় জরিমানা গুনতে হয়েছে ৭৭১ জনকে। আর জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ৮৭ হাজার ৩১০ টাকা।

এরমধ্যে ১৭ নভেম্বর ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। প্রথমদিনে মাস্ক না পরায় নগরীর ১০০ জনকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া হতদরিদ্র মানুষের মাঝে ১৬শ মাস্ক বিতরণ করা হয়। দ্বিতীয় দিনে সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক না পরায় ৮৩ জনকে ২৪ হাজার ১৮০ টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শনিবার মাস্ক ব্যবহার না করার দায়ে ১১৩ জনকে জরিমানা করে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। জেলার পাঁচটি উপজেলা, রাজধানীর ফার্মগেট, হাতিরঝিল, লালবাগ কেল্লার মোড়, বনানী ক্রসিং, বংশাল, নয়াবাজার, খিলক্ষেতসহ মোট ৮টি স্থানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

জরিমানা আদায়ের পাশাপাশি প্রায় ১০ হাজার জন দরিদ্র ও অভাবী মানুষের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে বলেও জানিয়েছে ঢাকা জেলা প্রশাসক।

এছাড়া জনসচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ঢাকার জেলা প্রশাসক।

এদিকে জেলা প্রশাসকের পাশাপাশি একই উদ্দেশে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এসময় উত্তর সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এবং তাসফিয়া সুলতানার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ১২ জনকে এক হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, ডেঙ্গু অভিযানের পাশাপাশি জনগণকে মাস্ক ব্যবহার করতে করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা নিজ নিজ অঞ্চলে কাজ করছেন। বিনামূল্যে মাস্কও বিতরণ করা হচ্ছে। তবে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.