Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা মাহমুদউল্লাহ-তাসকিনের ক্যারিয়ারসেরা ইনিংসে রানের পাহাড় বাংলাদেশের
খেলাধুলা

মাহমুদউল্লাহ-তাসকিনের ক্যারিয়ারসেরা ইনিংসে রানের পাহাড় বাংলাদেশের

By Sibbir OsmanJuly 8, 2021Updated:July 8, 20213 Mins Read

মাহমুদউল্লাহ-তাসকিনের ক্যারিয়ারসেরা ইনিংসে রানের পাহাড় বাংলাদেশের

Advertisement
স্পোর্টস ডেস্ক: ১৬ মাস পর টেস্ট দলে ফিরেই ক্যারিয়ারসেরা ইনিংস খেললেন মাহমুদউল্লাহ রিয়াদ। এ এক রাজসিক প্রত্যাবর্তন।

ক্যারিয়ারে প্রথমবারের মতো দেড়শ রান করলেন। কম যাননি পেসার তাসকিনও। দলের মূল পেস বোলিং স্পেশালিস্ট হয়ে ব্যাটিংয়ে তাণ্ডব ছড়ালেন। তিনিও খেললেন তার ক্যারিয়ারসেরা ইনিংস।

এ দুই তারকার ক্যারিয়ারসেরা ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৪৬৮ রানের পাহাড় গড়েছে বাংলাদেশ।

শেষ ব্যাটসম্যান এবাদত এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন মুজারাবানির বলে। ৮ বল খেললেও রানের খাতাই খুলতে পারেননি তিনি।

অপরপ্রান্তে ২৭৮ বলে কাঁটায় কাঁটায় ১৫০ রানের ইনিংস নিয়ে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ।

১২৫তম ওভারে শেষ বলে আউট হন এবাদত। এর সঙ্গে হারারে টেস্টে স্বাগতিক জিম্বাবুয়েকে ৪৬৮ রানের বিশাল লিড ছুড়ে দিল বাংলাদেশ।

নবম উইকেটে মাহমুদউল্লাহ-তাসকিনের ইতিহাস গড়া জুটিতেই এ লিড দেওয়া সম্ভব হয়েছে। ৭৫ রানে তাসকিন আউট হওয়ার আগে এ জুটি সংগ্রহ করে ১৯১ রান; যা নবম উইকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের জুটি।

২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গড়া ১৮৪ রানের জুটিকে পেছনে ফেললেন তারা।

একটা সময় ১৩২ রানে ৬ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে তুলে নিয়ে আসেন লিটন দাস ও মাহমুদউল্লাহ। ৫ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন লিটন। নার্ভাস নাইনটির বলি হন তিনি। লিটন ফেরার পর দ্রুত ২ উইকেট হারায় বাংলাদেশ। ২৭০ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা।

এরপর ফের বাংলাদেশের ত্রাতা হয়ে ২২ গজে আসেন তাসকিন আহমেদ। দলের ১০ নম্বর ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন।

১১ বাউন্ডারিতে ৭৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন।

প্রথমদিনে ব্যাটিংয়ে নেমে করুণ অবস্থা হয় বাংলাদেশের। ব্যর্থ হন দলের তরুণরা। মাত্র ৮ রানেই বাংলাদেশ হারায় ২ উইকেটে।

সমর্থক ও নির্বাচকদের হতাশ করেন দলের তরুণরা।

সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত দলকে বিপদে ফেলে আসেন। এমনকি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও তরুণদের ব্যর্থতার সারিতে যোগ দেন। ৫ বলে ৩ রান করেই সাজঘরের পথ ধরেন সাইফ হাসান। ৮ বলে ২ রান করে ফেরেন ওয়ানডাউনে নামা শান্ত। সাকিব করেন মাত্র ৩ রান। ১১ রানে থামেন মুশফিকও।

এরপর কিছুটা ধরে খেলে ৬৪ বলে ২৩ রান করেন সাদমান। গারাভার বলে তিনি আউট হলে দলের হাল ধরেন অধিনায়ক মুমিনুল হক। দলকে প্রথমে টেনে তুলেন তিনিই। ৯২ বলে ৭০ রানে দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি।

এরপর দলের কাণ্ডারি হিসেবে আবির্ভাব ঘটে লিটন দাসের। মাহমুদউল্লাহর সঙ্গে শতরানের পার্টনারশিপ গড়েন। তিনি নিজে খেলেন ১৪৭ বলে ১৩ বাউন্ডারিতে ৯৫ রানের অনবদ্য ইনিংস।

সফরকারীরা আবারো ম্যাচে ফেরে। কিন্তু নার্ভাস নাইনটির ফাঁদে পড়ে সেঞ্চুরি বঞ্চিত হন লিটন। তিরিপানোর বলে সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থাকতেই সাজঘরে ফেরেন।

সবাইকে হতাশ করে সাইফের মতো ডাক মারেন মেহেদী হাসান মিরাজও। দল আবার বিপদে পড়ে।

তখন দলের দায়িত্ব চমৎকারভাবে পালন করেন রিয়াদ ও তাসকিন।

জিম্বাবুয়ের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকার করছেন ব্লেসিং মুজারাবানি। ২৯ ওভারে ৯৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন তিরিপানো ও নিয়াউচি। একটি করে পেয়েছেন গাভারা ও সুম্বা।

এ প্রতিবেদন লেখার সময় নিজেদের দ্বিতীয় ইনিংসে নেমেছে জিম্বাবুয়ে। ১৭.৪ ওভারে ৪৪ রান জমা করেছে তারা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa