Advertisement
স্পোর্টস ডেস্ক : যুব বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের একজন নির্ভরযোগ্য ব্যাটসমান ‘মাহমুদুল হাসান জয়’। যেখানে বাংলাদেশকে সেমিফাইনাল থেকে ফাইনালে উঠান এই টপ অর্ডার ব্যাটসম্যান। এই মাহমুদুল হাসান জয়ের মতো দারুণ প্রতিভাবান ক্রিকেটার তৈরি হওয়ার পিছনে তার ছায়াসঙ্গী ছিলেন বড় ভাই রাশেদুল হাসান জুমন।

সম্প্রতি ভারতের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জুমন তুলে মাহমুদুল হাসানের এই ক্রিকেটার হওয়ার পিছনের গল্প।

এ ব্যাপারে তিনি বলেন, ‘আমার চাকুরীর কথা যদি বলতে যাই তাহলে বলবো আমার ছোট ভাইয়ের ক্রিকেট দুনিয়ায় তার ছায়াসঙ্গী হয়ে সবসময় পাশে থাকাটাই আমার চাকুরী। আমার স্বপ্ন মানেই ওর স্বপ্ন। আমি ওকে নিয়ে স্বপ্ন দেখে আসছি একদিন জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়ে জন্মভূমির হয়ে প্রতিনিধিত্ব করবে সে, আমি ওকে নিয়ে স্বপ্ন দেখেছি একদিন সে হবে বিরাট কোহলী, হাশিম আমলার মতো নির্ভরযোগ্য ক্রিকেটার। আমি ওকে বলেছি ভাই তোকে একদিন অনেক বড় ক্রিকেটার হতে হবে, দেশের জন্য কিছু করতে হবে। আমার বিশ্বাস ছিল এবং এখনো আছে সে একদিন অনেক বড় হবে।’

এ সময় মাহমুদুলের দশ বছরের বড় তার বড় ভাই রাশেদুল হাসান জুমন আরও বলেন, ‘মাহমুদুল আমাদের কথার বাইরে যায় না। আমার মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করে। ম্যাচের আগে ভোরে উঠে ফজরের নামাজ আদায় করে। তারপর মাঠে যাওয়ার আগেও আমাদের পরিবার থেকে কিছু জিনিস পালন করতে বলা হয়, সেগুলো করে যায়।’

বড় ভাইয়ের বিশ্বাস বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটেই প্রতিনিধিত্ব করবেন মাহমুদুল, ‘সৃষ্টিকর্তা ওর ভিতরে এমন একটা বুদ্ধি দিয়েছে যে টি-টোয়েন্টি খেললে কী রকম, ওয়ানডে বা টেস্ট খেললে কেমন ব্যাটিং করতে হবে সেটা ম্যাচের পরিস্থিতি বুঝে করতে পারে। ও পরিস্থিতি বুঝে সবকিছু করে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.