Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা মাহে রমজানের শুভেচ্ছা জানালেন রোনালদো
খেলাধুলা

মাহে রমজানের শুভেচ্ছা জানালেন রোনালদো

By Sibbir OsmanMarch 23, 20232 Mins Read

স্পোর্টস ডেস্ক: আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। আজ রাতে সাহরী খেয়ে আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে বাংলাদেশে। মুসলমানদের ধর্মীয় এই উৎসব উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তার আগে অবশ্য শুভেচ্ছা জানিয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদও।

এদিকে ক্লাব ফুটবল এই মুহূর্তে চলছে বিরতি। তবে ফুটবলাররা কিন্তু বিশ্রাম পাচ্ছেন না। এই ছুটির সময়টাতে ব্যস্ত থাকতে হবে জাতীয় দলকে সার্ভিস দিতে। আজ রাতেই পর্তুগালের হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব খেলতে মাঠে নামছেন এ পর্তুগিজ সুপারস্টার।

মাঠে নামার আগের দিন বুধবার (২২ মার্চ) দিবাগত রাতে নিজের অফিসিয়াল টুইটারে একটি পোস্ট করেন সিআরসেভেন। সেখানে তিনি লেখেন, ‌‌সকল মুসলিমকে রমজান মুবারকের শুভেচ্ছা।
মাহে রমজানের শুভেচ্ছা জানালেন রোনালদো

Advertisement

জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে সৌদির ক্লাব আল-নাসরের সঙ্গে যুক্ত হয়েছেন রোনালদো। শুরুটা ভালো না হলেও আস্তে আস্তে নিজের খোলস খুলে বের হচ্ছে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। ইতোমধ্যে ক্লাবের হয়ে করেছেন দুটি হ্যাটট্রিক। হয়েছেন সৌদি প্রো লিগের সর্বোচ্চ গোলদাতাও। সেখানের বেশিরভাগ সতীর্থরাই মুসলিম ধর্মাবলম্বী।

Ramadan Mubarak to all Muslim!🙏🏽🙌🏽 pic.twitter.com/D9QoB5eyjd

— Cristiano Ronaldo (@Cristiano) March 22, 2023


এর আগেও তিনি দেশটির ধর্মীয় নানা সংস্কৃতিতে অংশ নিয়েছিলেন। বর্তমানে ইউরো ২০২৪ বাছাইপর্বের ম্যাচ খেলতে পর্তুগাল দলের সঙ্গে যোগ দিয়েছেন রোনালদো। আগামী ২৪ মার্চ লিখেনস্টেইন এবং ২৭ মার্চ তারা লুক্সেমবার্গের মোকাবিলা করবেন।

পবিত্র এই মাস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ নিজেদের ফেসবুক পেইজে লিখেছে, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও দোয়া রইল। সঙ্গে দেয়া হয়েছে একটি প্রার্থনার ইমোজি।

এছাড়া হ্যাশট্যাগে রমজান করিম দিয়ে রিয়াল মাদ্রিদ লিখেছে,‘আমরা আপনাকে একটি বরকতময় এবং শান্তিপূর্ণ রমজানের শুভেচ্ছা জানাই। এই পবিত্র মাস যেন আপনাকে আপনার প্রিয়জনের কাছে নিয়ে আসে।

স্প্যানিশ এই ক্লাবটিতে দু’জন মুসলিম ফুটবলার রয়েছেন। একজন বর্তমান সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা। অন্যজন জার্মানির ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার। তারা সাধারণত রোজা রেখেই ফুটবল খেলেন।

এছাড়াও শুভেচ্ছা জানিয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনা। তারা হ্যাশ ট্যাগে রমজান করিম লিখে দুই পাশে দুটি লাভের ইমোজি ব্যবহার করেছে। এছাড়াও তারা একটি ভিডিও পোস্ট করেছে যেখানে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাতে দেখা যায় কোচ জাভি হার্নান্দেজসহ আরও দুজন খেলোয়াড়কে।

ভিডিওর সঙ্গে ক্যাপশনে লেখা, রমজান মাসের আগমনের জন্য বার্সেলোনা ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন। রমজান করীম ও শুভ নববর্ষ! বার্সা থেকে বিশ্বজুড়ে যারা উদযাপন করছে তাদের জন্য একটি বরকতময়। সঙ্গে প্রার্থনার ইমোজি দেয়া হয়েছে।

উল্লেখ্য, বার্সেলোনায় ইসলাম ধর্মের অনুসারী দু’জন ফুটবলার আছেন। একজন বর্তমান সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার খ্যাত ওসমান দেম্বেলে। অন্যজন স্পেনের স্ট্রাইকার আনসু ফাতি।

ছেলেকে নিয়ে ওমরাহ পালনে সানিয়া মির্জা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Brazil

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

June 29, 2026
সেমিফাইনাল

ফাইনালের পথে আর্জেন্টিনার সবচেয়ে কঠিন বাধা হতে পারে সেমিফাইনাল

June 29, 2026
রোনালদো

পর্তুগিজ গণমাধ্যমে রোনালদোর তীব্র সমালোচনা

June 29, 2026

Latest News

Brazil

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

সেমিফাইনাল

ফাইনালের পথে আর্জেন্টিনার সবচেয়ে কঠিন বাধা হতে পারে সেমিফাইনাল

রোনালদো

পর্তুগিজ গণমাধ্যমে রোনালদোর তীব্র সমালোচনা

ভিনিসিয়ুস

ফিফা বিশ্বকাপ : নানির বার্তা দেখে কাঁদলেন ভিনিসিয়ুস

ভিনিসিয়ুস

দাদির আবেগময় বার্তায় চোখ ভিজল ভিনিসিয়ুসের

ব্রাজিল-জাপান

ব্রাজিল-জাপান ম্যাচে কে জিতবে, জানাল এআই

সেরা তারকা কুবো

ব্রাজিলের বিপক্ষে সেরা তারকা কুবোকে পাচ্ছে না জাপান

ইরান

ড্রেসিং রুমে শান্তি, সম্মান ও বন্ধুত্বের আহ্বানে চিঠি লিখে যায় ইরান

অস্ট্রিয়া

সমঝোতা করে ইরানকে বাদ দেয়ার অভিযোগ অস্বীকার অস্ট্রিয়া কোচের

লুকাস

ভেনিজুয়েলার ভূমিকম্পে স্ত্রী-সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেহো

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa